কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি দফায় দফায় সংঘর্ষ

নির্বাচনী প্রচারণা ও ভোট চাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মাসিলিয়া গ্রামের বাসিন্দা রহমান প্রামাণিকের বাড়িতে জামায়াত নেতা ও স্থানীয় ইউপি সদস্য আবু দাউদসহ ছাত্রশিবিরের কয়েকজন কর্মী ভোট চাইতে গেলে রহমান প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিএনপি কর্মী রিন্টু ও নিজামসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি দফায় দফায় সংঘর্ষ

নির্বাচনী প্রচারণা ও ভোট চাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মাসিলিয়া গ্রামের বাসিন্দা রহমান প্রামাণিকের বাড়িতে জামায়াত নেতা ও স্থানীয় ইউপি সদস্য আবু দাউদসহ ছাত্রশিবিরের কয়েকজন কর্মী ভোট চাইতে গেলে রহমান প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে বিএনপি কর্মী রিন্টু ও নিজামসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow