কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেপ্তার ২১
কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়ামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়ামারা গ্রামে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে মারামারি হয়। এ ঘটনায় এক শিশুর অভিভাবক অপর পক্ষের কাছে বিষয়টি জানাতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। আরও জানা যায়, একপর্যায়ে প্রতিপক্ষরা ওই অভিভাবকের ওপর হামলা চালায় এবং তাকে গুরুতর জখম করে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খেলাধুলাকে কেন্দ্র করে বুড়াপাড়া গ্রামে দুজন বাচ্চা মারামারি করে। পরবর্তীতে বাচ্চার মারামারিকে কেন্দ্র করে বয়স্ক লোকদের মধ্যে ঘটনাটি চলে যায়। এটা নিয়ে গ্রামে দুটি পক্ষ হয়ে যায়। দুটি পক্ষ মধ্যে একজনকে গুরুতর আহত করে। ওসি আরও জানান, এ ঘটনায় এক পক্ষ মামলা দিয়েছে অ
কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়ামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়ামারা গ্রামে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে মারামারি হয়। এ ঘটনায় এক শিশুর অভিভাবক অপর পক্ষের কাছে বিষয়টি জানাতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়।
আরও জানা যায়, একপর্যায়ে প্রতিপক্ষরা ওই অভিভাবকের ওপর হামলা চালায় এবং তাকে গুরুতর জখম করে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খেলাধুলাকে কেন্দ্র করে বুড়াপাড়া গ্রামে দুজন বাচ্চা মারামারি করে। পরবর্তীতে বাচ্চার মারামারিকে কেন্দ্র করে বয়স্ক লোকদের মধ্যে ঘটনাটি চলে যায়। এটা নিয়ে গ্রামে দুটি পক্ষ হয়ে যায়। দুটি পক্ষ মধ্যে একজনকে গুরুতর আহত করে।
ওসি আরও জানান, এ ঘটনায় এক পক্ষ মামলা দিয়েছে অপরপক্ষ এখনো মামলা দেয়নি। যে পক্ষ মামলা দিয়েছে এ মামলায় আমরা ২১ জনকে গ্রেপ্তার করেছি। যাচাই-বাছাই শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?