কুড়িগ্রাম রুটে কয়েকটি ঈদ স্পেশাল ট্রেন চান এমপি আতিক মুজাহিদ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত ‘ঈদ স্পেশাল ট্রেন’ চালুর দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এ বিষয় সোমবার (১৬ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে একটি ডিও লেটার (পত্র) দিয়েছেন তিনি। ওই পত্রে এমপি ড. আতিক মুজাহিদ উল্লেখ করেন, কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটি জনবহুল ও রাজধানী থেকে দূরবর্তী জেলা। জীবিকা ও কর্মসংস্থানের তাগিদে জেলার বিপুল সংখ্যক মানুষ ঢাকা ও আশপাশের এলাকায় বসবাস করেন। প্রতিবছর ঈদের ছুটিতে হাজার হাজার কর্মজীবী মানুষ নাড়ির টানে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ জেলায় ফেরেন। কিন্তু বর্তমানে ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলকারী (কু‌ড়িগ্রাম এক্সপ্রেস) ট্রেনের সংখ্যা যাত্রীচাপের তুলনায় অত্যন্ত সীমিত। ফলে ঈদের সময় যাত্রীদের তীব্র ভোগান্তিতে পড়তে হয়। সড়কপথে দীর্ঘ যানজট ও পরিবহন সংকটের কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এ অবস্থায় কুড়িগ্রামবাসীর নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অন্তত দুই থেকে তিনটি অতিরিক্ত স্পেশাল ট্রেন চাল

কুড়িগ্রাম রুটে কয়েকটি ঈদ স্পেশাল ট্রেন চান এমপি আতিক মুজাহিদ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত ‘ঈদ স্পেশাল ট্রেন’ চালুর দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এ বিষয় সোমবার (১৬ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে একটি ডিও লেটার (পত্র) দিয়েছেন তিনি।

ওই পত্রে এমপি ড. আতিক মুজাহিদ উল্লেখ করেন, কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটি জনবহুল ও রাজধানী থেকে দূরবর্তী জেলা। জীবিকা ও কর্মসংস্থানের তাগিদে জেলার বিপুল সংখ্যক মানুষ ঢাকা ও আশপাশের এলাকায় বসবাস করেন। প্রতিবছর ঈদের ছুটিতে হাজার হাজার কর্মজীবী মানুষ নাড়ির টানে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ জেলায় ফেরেন। কিন্তু বর্তমানে ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলকারী (কু‌ড়িগ্রাম এক্সপ্রেস) ট্রেনের সংখ্যা যাত্রীচাপের তুলনায় অত্যন্ত সীমিত। ফলে ঈদের সময় যাত্রীদের তীব্র ভোগান্তিতে পড়তে হয়। সড়কপথে দীর্ঘ যানজট ও পরিবহন সংকটের কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

এ অবস্থায় কুড়িগ্রামবাসীর নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অন্তত দুই থেকে তিনটি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

ডিও লেটারে রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আতিক মুজাহিদ লিখেছেন, কুড়িগ্রামবাসীর যাতায়াতের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আসন্ন ঈদের আগে ও পরে এই রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে এমপি ড. আতিক মুজাহিদ বলেন, ‌‘ঢাকায় কর্মরত কুড়িগ্রামের মানুষ যাতে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, ঈদ শেষে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরে যেতে পারেন, সেই বিষয়টি বিবেচনায় রেখেই রেলপথ মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালুর আবেদন জানানো হয়েছে। এ দাবি বাস্তবায়িত হলে শুধু কুড়িগ্রাম নয়, রংপুর বিভাগের অনেক যাত্রীর যাতায়াতের দুর্ভোগ কমবে।’

রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow