কুড়িগ্রাম সরকারি কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ বিষয়ে জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কলেজের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আতাউল হক খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান সরকার। এ সময় প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল করিম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মমিনুল হক, বিআইসিএমের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, এসিএস, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ, এফসিসিএ, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক ফাইমা আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, প্রভাষক ইমরান মাহমুদ এবং প্রভাষক ফাইমা আক্তার। তারা শিক্ষার্থীদের পুঁজিবাজ

কুড়িগ্রাম সরকারি কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ বিষয়ে জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কলেজের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আতাউল হক খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান সরকার। এ সময় প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল করিম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মমিনুল হক, বিআইসিএমের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, এসিএস, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ, এফসিসিএ, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক ফাইমা আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, প্রভাষক ইমরান মাহমুদ এবং প্রভাষক ফাইমা আক্তার। তারা শিক্ষার্থীদের পুঁজিবাজার, বিনিয়োগের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক সচেতনতা বিষয়ে ধারণা দেন। বিআইসিএম সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে পুঁজিবাজার ও আর্থিক বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সরকারি কলেজে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow