কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। বৃহস্পতিবার (১১ জুন) কলেজের সম্মেলন কক্ষে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।  বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আতাউল হক খান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সরকার।  এসময় প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব মো. রেজাউল করিম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মমিনুল হক, বিআইসিএম’র উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, এসিএস, সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, এফসিসিএ, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক ফাইমা আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, এফসিসিএ, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক ফাইমা আক্তার বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন।  বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। বৃহস্পতিবার (১১ জুন) কলেজের সম্মেলন কক্ষে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।  বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আতাউল হক খান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সরকার।  এসময় প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব মো. রেজাউল করিম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মমিনুল হক, বিআইসিএম’র উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, এসিএস, সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, এফসিসিএ, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক ফাইমা আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, এফসিসিএ, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক ফাইমা আক্তার বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন।  বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার ও আর্থিক বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ কুড়িগ্রাম সরকারি কলেজে এ আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow