কুড়িগ্রামে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১
কুড়িগ্রামের চিলমারীতে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে মিন্টু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফরিদ উদ্দিন নামে আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের গাজিরপাড়া খেয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবির নামাজের পর হঠাৎ প্রচণ্ড বাতাস ও শিলাবৃষ্টি শুরু হয়। এসময় মিন্টু মিয়া ঘাটে বাঁধা নিজের নৌকা নিরাপদ করতে গাজিরপাড়া খেয়া ঘাটে যান। ঝড়ের কবলে পড়ে তিনি নিখোঁজ হন। কিছুসময় পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে ঘাট থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দক্ষিণে একটি বালুচরে তার মরদেহ পাওয়া যায়। শরীরের অর্ধেক অংশ বালিতে দেবে থাকা অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। নিহত মিন্টু মিয়া (৪২) গাজিরপাড়া এলাকার বাসিন্দা। একই সময়ে ফরিদ উদ্দিন নামে অন্য এক ব্যক্তি ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন। চিলমারী ইউনিয়নের ইউপি সদস্য মো. আ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা নিখোঁজ ফরিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, পুকুরে লাশ পাওয়ার
কুড়িগ্রামের চিলমারীতে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে মিন্টু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফরিদ উদ্দিন নামে আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের গাজিরপাড়া খেয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবির নামাজের পর হঠাৎ প্রচণ্ড বাতাস ও শিলাবৃষ্টি শুরু হয়। এসময় মিন্টু মিয়া ঘাটে বাঁধা নিজের নৌকা নিরাপদ করতে গাজিরপাড়া খেয়া ঘাটে যান। ঝড়ের কবলে পড়ে তিনি নিখোঁজ হন। কিছুসময় পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে ঘাট থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দক্ষিণে একটি বালুচরে তার মরদেহ পাওয়া যায়। শরীরের অর্ধেক অংশ বালিতে দেবে থাকা অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়।
নিহত মিন্টু মিয়া (৪২) গাজিরপাড়া এলাকার বাসিন্দা। একই সময়ে ফরিদ উদ্দিন নামে অন্য এক ব্যক্তি ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন।
চিলমারী ইউনিয়নের ইউপি সদস্য মো. আ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা নিখোঁজ ফরিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, পুকুরে লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
What's Your Reaction?