কুড়িগ্রামে কৃষক সমাবেশে থাকবেন নাহিদ ইসলাম

কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ‎‎সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে কুড়িগ্রাম জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পোস্টার, ব্যানার, মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে কৃষক, কৃষিশ্রমিক ও সাধারণ মানুষকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। জাতীয় কৃষক শক্তির নেতারা জানান, দেশের কৃষক বর্তমানে বহুমুখী সংকটে রয়েছেন। সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। কিন্তু কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। এসব সমস্যার সমাধানে সরকারকে কার্যকর কৃষিবান্ধব নীতিমালা গ্রহণের আহ্বান জানানো হবে। সমাবেশে উত্থাপিত হতে পারে এমন দাবিগুলোর মধ্যে রয়েছে, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা,সার ও বীজের দাম কমানো, সেচ খরচে ভর্তুকি বৃদ্ধি,কৃষিঋণ সহজল

কুড়িগ্রামে কৃষক সমাবেশে থাকবেন নাহিদ ইসলাম

কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

‎‎সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে কুড়িগ্রাম জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পোস্টার, ব্যানার, মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে কৃষক, কৃষিশ্রমিক ও সাধারণ মানুষকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

জাতীয় কৃষক শক্তির নেতারা জানান, দেশের কৃষক বর্তমানে বহুমুখী সংকটে রয়েছেন। সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। কিন্তু কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। এসব সমস্যার সমাধানে সরকারকে কার্যকর কৃষিবান্ধব নীতিমালা গ্রহণের আহ্বান জানানো হবে। সমাবেশে উত্থাপিত হতে পারে এমন দাবিগুলোর মধ্যে রয়েছে, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা,সার ও বীজের দাম কমানো, সেচ খরচে ভর্তুকি বৃদ্ধি,কৃষিঋণ সহজলভ্য করা,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন।

‎সমাবেশকে ঘিরে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। মাঠের শৃঙ্খলা রক্ষা, অতিথি অভ্যর্থনা, বসার ব্যবস্থা, পানীয় জল সরবরাহ এবং যানবাহন পার্কিংয়ের জন্য পৃথক উপকমিটি কাজ করছে।

‎সমাবেশ উপলক্ষে এনসিপির ওয়েবসাইট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’ স্লোগানে গ্রাফিক্স, ভিডিও বার্তা ও আমন্ত্রণপত্র প্রকাশ করা হয়েছে।

‎জাতীয় নাগরিক পার্টির জেলা আহবায়ক মো. মুকুল মিয়া জানান,নাগরিক পার্টির কৃষক শক্তির পক্ষ থেকে কুড়িগ্রামসহ আশপাশের এলাকার কৃষক ও জনসাধারণকে আগামী ১৬ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে টগরাইহাট হাইস্কুল মাঠে উপস্থিত থেকে কৃষক সমাবেশ সফল করার আহ্বান জানানো হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow