কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় হঠাৎ এই শিলাবৃষ্টির কারণে মাঠের ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই আকাশ কালো করে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়।  স্থানীয়দের তথ্যমতে, শিলাবৃষ্টি স্থায়ী ছিল প্রায় তিন থেকে চার মিনিট। যদিও স্থায়িত্ব কম ছিল, তবুও ফসলের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক ছবরুল আলী বলেন, সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলা পড়তে শুরু করে। বেশিক্ষণ না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে হয়তো রক্ষা পেয়েছি, কিন্তু তারপরও ফসলের কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। হঠাৎ এমন দুর্যোগে আমরা বেশ দুশ্চিন্তায় আছি।  এ বিষয়ে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শিলাবৃষ্টির তীব্রতা খুব বেশি ছিল না। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষকদের ফসলের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় হঠাৎ এই শিলাবৃষ্টির কারণে মাঠের ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই আকাশ কালো করে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। 

স্থানীয়দের তথ্যমতে, শিলাবৃষ্টি স্থায়ী ছিল প্রায় তিন থেকে চার মিনিট। যদিও স্থায়িত্ব কম ছিল, তবুও ফসলের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক ছবরুল আলী বলেন, সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলা পড়তে শুরু করে। বেশিক্ষণ না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে হয়তো রক্ষা পেয়েছি, কিন্তু তারপরও ফসলের কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। হঠাৎ এমন দুর্যোগে আমরা বেশ দুশ্চিন্তায় আছি। 

এ বিষয়ে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শিলাবৃষ্টির তীব্রতা খুব বেশি ছিল না। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কৃষকদের ফসলের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow