কুয়াকাটায় বিমানবন্দর স্থাপন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

কুয়াকাটায় বিমানবন্দর স্থাপনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে সেখানে যতটুকু সম্ভব অবকাঠামো তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। তবে অবশ্যই যাচাই-বাছাইয়ের ভিত্তিতে আমাদের এটি করতে হবে। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সম্পূরক প্রশ্ন রেখে বলেন, কুয়াকাটায় পর্যটন কেন্দ্র আছে, একটা নৌ ঘাটি আছে। ওখানে একটি ক্যান্টেনমেন্ট আছে, পায়রা বন্দর আছে। এর সঙ্গে যদি দ্রুত একটি বিমানবন্দর করা যায় তাহলে কুয়াকাটাকে হয়তো আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। বিমানবন্দর করা যায় কি না?  জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দরের বিষয়টি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। সেখানে বিমানের ফ্লাইট হয়তো পরিচালনা করা যাবে, কিন্তু সেটি যদি লস হয় তাহলে পাবলিকের পকেট থেকে পয়সাটা যাবে। কাজেই সেটি বোধহয় বিজনেস ওয়াইজ খুব একটা ভালো হবে না। তবে কোনো প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়

কুয়াকাটায় বিমানবন্দর স্থাপন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

কুয়াকাটায় বিমানবন্দর স্থাপনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে সেখানে যতটুকু সম্ভব অবকাঠামো তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। তবে অবশ্যই যাচাই-বাছাইয়ের ভিত্তিতে আমাদের এটি করতে হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সম্পূরক প্রশ্ন রেখে বলেন, কুয়াকাটায় পর্যটন কেন্দ্র আছে, একটা নৌ ঘাটি আছে। ওখানে একটি ক্যান্টেনমেন্ট আছে, পায়রা বন্দর আছে। এর সঙ্গে যদি দ্রুত একটি বিমানবন্দর করা যায় তাহলে কুয়াকাটাকে হয়তো আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। বিমানবন্দর করা যায় কি না? 

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দরের বিষয়টি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। সেখানে বিমানের ফ্লাইট হয়তো পরিচালনা করা যাবে, কিন্তু সেটি যদি লস হয় তাহলে পাবলিকের পকেট থেকে পয়সাটা যাবে। কাজেই সেটি বোধহয় বিজনেস ওয়াইজ খুব একটা ভালো হবে না। তবে কোনো প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে সেখানে তাকে ইনফ্রাস্ট্রাকচারটা যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করবো। তবে অবশ্যই যাচাই-বাছাইয়ের ভিত্তিতে আমাদের এটি করতে হবে।

তিনি বলেন, সরকারের যেমন কোনো লোকসান হোক তা আমরা চাই না, তেমনি কোনো উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করে ব্যর্থ হোক বা তাদের প্রচেষ্টা বিফলে যাক—সেটিও আমাদের কাম্য নয়।

এনএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow