কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির ঘটনায় নিজেদের দায়ী করার অভিযোগ অস্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, বিমানবন্দরের ক্ষতি কোনো ইরানি হামলার কারণে হয়নি। বরং যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।  এদিকে কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম বিন জাবের আল থানি ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে হামলার ঘটনা বিস্ময়কর এবং অযৌক্তিক। তিনি আরও বলেন, এসব হামলা আগে থেকেই পরিকল্পিত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তবে কাতার ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির ঘটনায় নিজেদের দায়ী করার অভিযোগ অস্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, বিমানবন্দরের ক্ষতি কোনো ইরানি হামলার কারণে হয়নি। বরং যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

এদিকে কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম বিন জাবের আল থানি ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে হামলার ঘটনা বিস্ময়কর এবং অযৌক্তিক।

তিনি আরও বলেন, এসব হামলা আগে থেকেই পরিকল্পিত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তবে কাতার ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow