কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে হামলা

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইতালির সেনাবাহিনী এ হামলার তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।  রোববার (১৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন দিয়ে ঘাঁটিটিকে নিশানা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইতালি যৌথভাবে ঘাঁটিটি ব্যবহার করে আসছিল।  বার্তাসংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় এই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  এদিকে  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি বলেছে, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী’ বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ‘তিনি যদি জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা অব্যাহত থাকবে।’ গাজা, লেবাননসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামর

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে হামলা

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইতালির সেনাবাহিনী এ হামলার তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। 

রোববার (১৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন দিয়ে ঘাঁটিটিকে নিশানা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইতালি যৌথভাবে ঘাঁটিটি ব্যবহার করে আসছিল। 

বার্তাসংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় এই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এদিকে  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি বলেছে, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী’ বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ‘তিনি যদি জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা অব্যাহত থাকবে।’

গাজা, লেবাননসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিক্রিয়ায় তেহরান এ অবস্থান নিয়েছে বলে জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow