কুয়েতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সর্বশেষ পরিস্থিতি জানাল মন্ত্রণালয়
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আলি আল-সালেম বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে তারা। খবর আলজাজিরার।
মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্টাফ সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি এক বিবৃতিতে বলেন, আলি আল-সালেম বিমানঘাঁটি একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। তবে কুয়েতি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেগুলো সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, প্রতিহত করার সময় বিস্ফোরণের ফলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও ভগ্নাংশ ঘাঁটির আশপাশ এলাকায় পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।