কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা

কুয়েতের একাধিক তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুটি বিদ্যুৎ উৎপাদন ও পানি লবণমুক্তকরণ (ডেসালিনেশন) কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে। এদিকে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরান একের পর এক হামলা করেছে। এসব হামলায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা

কুয়েতের একাধিক তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুটি বিদ্যুৎ উৎপাদন ও পানি লবণমুক্তকরণ (ডেসালিনেশন) কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে।

এদিকে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরান একের পর এক হামলা করেছে।

এসব হামলায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow