কৃষক সেজে পলাতক ডাকাতকে ধরল পুলিশ

ফরিদপুরে এক অভিনব ও ঝুঁকিপূর্ণ অভিযানে পলাতক এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। কৃষকের ছদ্মবেশ ধারণ করে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলার ভাঙ্গা থানার এএসআই মো. আতাউর রহমান। তার সাহসিকতা ও কৌশলী পদক্ষেপ ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কাওছার শেখ (৩৫) নামে ওই আসামি দীর্ঘদিন ধরে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে পৌরসভা এলাকা ও ঢাকা-খুলনা মহাসড়কে সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দায়ের করা একটি ডাকাতি মামলায় (মামলা নম্বর-০৫, জিআর-৩২৪/২৪, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড) গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ভাঙ্গার হাসামদিয়া এলাকার একটি ফসলের মাঠে অবস্থান নেয় পুলিশ। অভিযানের অংশ হিসেবে এএসআই আতাউর রহমান সাধারণ কৃষকের মতো খালি গায়ে গামছা পরে ছদ্মবেশ ধারণ করেন, যাতে আসামির সন্দেহ না হয়। সন্ধ্যার পর উপযুক্ত সময় বুঝে কৌশলে অভিযান চালিয়ে কাওছার শেখকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টার দিকে গণমাধ্যমের

কৃষক সেজে পলাতক ডাকাতকে ধরল পুলিশ

ফরিদপুরে এক অভিনব ও ঝুঁকিপূর্ণ অভিযানে পলাতক এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। কৃষকের ছদ্মবেশ ধারণ করে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলার ভাঙ্গা থানার এএসআই মো. আতাউর রহমান। তার সাহসিকতা ও কৌশলী পদক্ষেপ ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাওছার শেখ (৩৫) নামে ওই আসামি দীর্ঘদিন ধরে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে পৌরসভা এলাকা ও ঢাকা-খুলনা মহাসড়কে সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দায়ের করা একটি ডাকাতি মামলায় (মামলা নম্বর-০৫, জিআর-৩২৪/২৪, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড) গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।

আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ভাঙ্গার হাসামদিয়া এলাকার একটি ফসলের মাঠে অবস্থান নেয় পুলিশ। অভিযানের অংশ হিসেবে এএসআই আতাউর রহমান সাধারণ কৃষকের মতো খালি গায়ে গামছা পরে ছদ্মবেশ ধারণ করেন, যাতে আসামির সন্দেহ না হয়।

সন্ধ্যার পর উপযুক্ত সময় বুঝে কৌশলে অভিযান চালিয়ে কাওছার শেখকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টার দিকে গণমাধ্যমের কাছে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে। 

এ বিষয়ে এএসআই মো. আতাউর রহমান বলেন, ওসি স্যারের নির্দেশনায় আমরা পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করি। আসামি দীর্ঘদিন পলাতক থাকায় তাকে ধরতে বিশেষ কৌশল নিতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের অফিসার আতাউর রহমান অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে। তার এই উদ্যোগ পুলিশ সদস্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow