কৃষি-শিক্ষা খাতে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টা
আধুনিক কৃষি প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম এবং শিক্ষাক্ষেত্রে দক্ষতা উন্নয়নে চীনের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতার আহ্বান জানান। সাক্ষাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় কৃষি, বনায়ন ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে চীনের দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং এবং সেকেন্ড সেক্রেটারি হুয়াং মৌছং উপস্থিত ছিলেন। কেএইচ/এমএএইচ/
আধুনিক কৃষি প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম এবং শিক্ষাক্ষেত্রে দক্ষতা উন্নয়নে চীনের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতার আহ্বান জানান। সাক্ষাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় কৃষি, বনায়ন ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৈঠকে চীনের দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং এবং সেকেন্ড সেক্রেটারি হুয়াং মৌছং উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএএইচ/
What's Your Reaction?