কৃষিতে বিপ্লব আনতে খাল খনন কর্মসূচি নিয়েছে সরকার: হুইপ অপু

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, কৃষিকে আরও উৎপাদনশীল ও টেকসই করতে সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষিতে নতুন বিপ্লব ঘটবে, সেচব্যবস্থার উন্নয়ন হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। শনিবার (১৮ জুলাই) শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা, অসহায় ও দুস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের ফলাফল প্রদর্শনী ও মৎস্যচাষিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেচ সংকটে পড়ছেন। এসব খাল পুনঃখনন করা হলে বর্ষার পানি সংরক্ষণ করা যাবে, আবার শুষ্ক মৌসুমে সেই পানি সেচের কাজে ব্যবহার করা সম্ভব হবে। এতে উৎপাদন খরচ কমবে এবং ফসলের ফলন বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, কৃষির প

কৃষিতে বিপ্লব আনতে খাল খনন কর্মসূচি নিয়েছে সরকার: হুইপ অপু
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, কৃষিকে আরও উৎপাদনশীল ও টেকসই করতে সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষিতে নতুন বিপ্লব ঘটবে, সেচব্যবস্থার উন্নয়ন হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। শনিবার (১৮ জুলাই) শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা, অসহায় ও দুস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের ফলাফল প্রদর্শনী ও মৎস্যচাষিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেচ সংকটে পড়ছেন। এসব খাল পুনঃখনন করা হলে বর্ষার পানি সংরক্ষণ করা যাবে, আবার শুষ্ক মৌসুমে সেই পানি সেচের কাজে ব্যবহার করা সম্ভব হবে। এতে উৎপাদন খরচ কমবে এবং ফসলের ফলন বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, কৃষির পাশাপাশি মৎস্য খাতের উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে মৎস্যচাষিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার বিষয়ে হুইপ অপু বলেন, সরকারের লক্ষ্য হলো কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে না রাখা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষক, জেলে, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতকে আধুনিক ও লাভজনক খাতে পরিণত করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, মৎস্যচাষি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তা, শুকনা খাবার এবং মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow