কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল
বিশ্বকাপের উঠতি তারকা লামিন ইয়ামাল। বয়স কম হলেও বার্সেলোনার এই তারকার পায়েই চোখ স্পেন ভক্তদের। ফুটবল দুনিয়া চোখ রেখেছে তার ওপর। স্পেনকে ভাবা হচ্ছে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। ইয়ামালও মনে করেন, বিশ্বকাপ তারাই জিতবেন। এমনটিই জানিয়েছে গোল ডটকম। টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিয়ে নিজের স্বপ্নের কথা জানতে চাওয়া হলে এই বার্সা তারকা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ‘আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই (স্পেন) জিততে যাচ্ছি।’ ১৮ বছর বয়সী ইয়ামাল যোগ করেন, ‘যখন প্রতিযোগিতা শুরু হয়েছে, আমার মনে হয়েছে আমি জিতব। এটি এখনও আমার মাথায় আছে। মনে হচ্ছে আমিই বিশ্বকাপ জিততে যাচ্ছি।’ চলমান বিশ্বকাপে অদম্য গতিতে ছুটছে ফ্রান্স। সব ঠিক থাকলে সেমিফাইনালে দেখা হতে পারে ফ্রান্স ও স্পেনের। ইয়ামাল অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। ফ্রান্সের মুখোমুখি হওয়া প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো বা সেরা অবস্থানে থাকতে পারে না।’ যদিও ফ্রান্সকে সমীহ করেছেন ইয়ামাল— ‘অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে চমৎকার সব খেলোয়াড় আছে। তবে তারা অন্য
বিশ্বকাপের উঠতি তারকা লামিন ইয়ামাল। বয়স কম হলেও বার্সেলোনার এই তারকার পায়েই চোখ স্পেন ভক্তদের। ফুটবল দুনিয়া চোখ রেখেছে তার ওপর। স্পেনকে ভাবা হচ্ছে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। ইয়ামালও মনে করেন, বিশ্বকাপ তারাই জিতবেন। এমনটিই জানিয়েছে গোল ডটকম।
টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিয়ে নিজের স্বপ্নের কথা জানতে চাওয়া হলে এই বার্সা তারকা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ‘আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই (স্পেন) জিততে যাচ্ছি।’
১৮ বছর বয়সী ইয়ামাল যোগ করেন, ‘যখন প্রতিযোগিতা শুরু হয়েছে, আমার মনে হয়েছে আমি জিতব। এটি এখনও আমার মাথায় আছে। মনে হচ্ছে আমিই বিশ্বকাপ জিততে যাচ্ছি।’
চলমান বিশ্বকাপে অদম্য গতিতে ছুটছে ফ্রান্স। সব ঠিক থাকলে সেমিফাইনালে দেখা হতে পারে ফ্রান্স ও স্পেনের। ইয়ামাল অবশ্য সেসব নিয়ে ভাবছেন না।
ফ্রান্সের মুখোমুখি হওয়া প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো বা সেরা অবস্থানে থাকতে পারে না।’
যদিও ফ্রান্সকে সমীহ করেছেন ইয়ামাল— ‘অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে চমৎকার সব খেলোয়াড় আছে। তবে তারা অন্য সবার চেয়ে ভালো অবস্থানে আছে, এমনটা আমি ভাবি না।’
What's Your Reaction?