কে হবেন রাষ্ট্রপতি, যাদের নিয়ে চলছে আলোচনা

২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। ২৬ জুলাই বঙ্গভবন ছাড়ার মাধ্যমে তার এই দীর্ঘ রাজকীয় অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে, কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? নেটিজেনরা তাদের পছন্দের ব্যক্তির নাম বলছেন। অনেকেই বিভিন্ন ধরনের যৌক্তিকতা তুলে ধরছেন। সাজ্জাদ শুভ লিখেছেন, ‘রাষ্ট্রপতি কে হবেন? সম্ভাব্য অনেকের নাম শোনা যাচ্ছে। খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ আরও দু’একজন। তবে বিএনপির রাজনীতি করেন এমন মানুষের মধ্যে মেজর হাফিজ ভালো চয়েজ। আর এর বাইরে সৈয়দ রেফাত আহমেদ সেরা চয়েজ।’ রফিক ইকবাল লিখেছেন, ‘রাষ্ট্রপতি কে হবেন—সেটি সময়ই বলে দেবে। তবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক নেতৃত্বই হোক সবার প্রত্যাশা। আপনার মতে, এই দায়িত্ব পালনের জন্য কে সবচেয়ে উপযুক্ত? মতামত জানাতে কমেন্ট করুন।’ আরও পড়ুন শেখ হাসিনাকে আসিফ নজরুল / ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন?

কে হবেন রাষ্ট্রপতি, যাদের নিয়ে চলছে আলোচনা

২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। ২৬ জুলাই বঙ্গভবন ছাড়ার মাধ্যমে তার এই দীর্ঘ রাজকীয় অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে, কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? নেটিজেনরা তাদের পছন্দের ব্যক্তির নাম বলছেন। অনেকেই বিভিন্ন ধরনের যৌক্তিকতা তুলে ধরছেন।

সাজ্জাদ শুভ লিখেছেন, ‘রাষ্ট্রপতি কে হবেন? সম্ভাব্য অনেকের নাম শোনা যাচ্ছে। খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ আরও দু’একজন। তবে বিএনপির রাজনীতি করেন এমন মানুষের মধ্যে মেজর হাফিজ ভালো চয়েজ। আর এর বাইরে সৈয়দ রেফাত আহমেদ সেরা চয়েজ।’

রফিক ইকবাল লিখেছেন, ‘রাষ্ট্রপতি কে হবেন—সেটি সময়ই বলে দেবে। তবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক নেতৃত্বই হোক সবার প্রত্যাশা। আপনার মতে, এই দায়িত্ব পালনের জন্য কে সবচেয়ে উপযুক্ত? মতামত জানাতে কমেন্ট করুন।’

কামাল হোসাইন লিখেছেন, ‘বিএনপিতে এবং সরকারের মধ্যেসহ বিভিন্ন মহলে ইতোমধ্যে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়ে গেছে দেশের মহামান্য রাষ্ট্রপতি কে হবেন? অনেকে অনেক রকম মতামত দেওয়া শুরু করেছেন। আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে একটি মতামত দিতে পারি। আমি একবাক্যে বলি, বিএনপির তথা সরকারের উচিত হবে, আগামী রাষ্ট্রপতি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, দেশের একমাত্র নোবেল বিজয়ী, সাবেক সফল প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা। এ ক্ষেত্রে সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহম্মেদ উদাহরণ হিসেবে নিয়ামক হতে পারেন।’

মীর আমিনুল ইসলাম লিখেছেন, ‘ড. ইউনুস কি বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট? সম্প্রতি প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনন চুপ্পু পদত্যাগ করেছেন। বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, এ নিয়ে অনেক জল্পনা-কল্পনা আছে। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি, তবে খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আবদুল মঈন খানের নাম আলোচনায় রয়েছে। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। জল্পনা ও কল্পনায় মধ্যে ড. মোহাম্মদ ইউনূসের নাম জোরেশোরে শোনা যাচ্ছে।’

তানভীর রিজভী লিখেছেন, ‘কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, সেটা ঠিক হবে আগামী ৯০ দিনের মধ্যে। বিশ্বস্ত মির্জা ফখরুল অবশ্যই আমাদের সবারই পছন্দের তালিকায় শীর্ষে। তবে ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গ তুলতে গিয়ে—ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আলতাফ হোসেন চৌধুরী, এমনকি বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ—কাউকেই বিন্দুমাত্র ছোট করা যাবে না। মনে রাখতে হবে, প্রত্যেকেই দলের দুঃসময়ের পরীক্ষিত ও সম্মানিত নেতা।’

মো. নাজমুল হুদা নাসিম লিখেছেন, ‘বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে জনগণের আলোচনায় বেশ কয়েকজন সম্ভাব্য ব্যক্তির নাম আসে। আমার ব্যক্তিগত মতামত হলো ডা. জোবাইদা রহমান এই দৌড়ে এগিয়ে থাকতে পারেন। তবে এটা সম্পূর্ণ আমার বিশ্লেষণ, চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সাংবিধানিক প্রক্রিয়া ও রাজনৈতিক বাস্তবতার ওপর নির্ভর করবে।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow