কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কেক কেটে আর্জেন্টিনার সমর্থনে মিছিলে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে বর্ণাঢ্য এ র‍্যালি অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। এ সময় শতশত আর্জেন্টিনা সমর্থক উপস্থিত ছিলেন। পরে র‍্যালিটি ঢাকঢোল বাজিয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের হরিণ গেইট পর্যন্ত গিয়ে শেষ হয়।  র‍্যালিতে অংশ নেওয়া খোকন নামে একজন বলেন, আর্জেন্টিনার ম্যাচ কাল। তার আগেই রাঙ্গুনিয়ার মানুষজন উৎসাহ উদ্দীপনা নিয়ে মিছিলে অংশ নিয়েছেন। আশা করি এবারও বিশ্ব মেসির পায়ের জাদু দেখবে। র‍্যালিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে কয়েকশ কিশোর-তরুণ অংশ নেন। ঢাক ঢোল বাজিয়ে তারা নাচতে নাচতে আর্জেন্টিনা দলকে শুভকামনা জানায়।

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কেক কেটে আর্জেন্টিনার সমর্থনে মিছিলে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে বর্ণাঢ্য এ র‍্যালি অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। এ সময় শতশত আর্জেন্টিনা সমর্থক উপস্থিত ছিলেন। পরে র‍্যালিটি ঢাকঢোল বাজিয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের হরিণ গেইট পর্যন্ত গিয়ে শেষ হয়। 

র‍্যালিতে অংশ নেওয়া খোকন নামে একজন বলেন, আর্জেন্টিনার ম্যাচ কাল। তার আগেই রাঙ্গুনিয়ার মানুষজন উৎসাহ উদ্দীপনা নিয়ে মিছিলে অংশ নিয়েছেন। আশা করি এবারও বিশ্ব মেসির পায়ের জাদু দেখবে।

র‍্যালিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে কয়েকশ কিশোর-তরুণ অংশ নেন। ঢাক ঢোল বাজিয়ে তারা নাচতে নাচতে আর্জেন্টিনা দলকে শুভকামনা জানায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow