কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : র‍্যাব মহাপরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কেন্দ্র দখল বা নাশকতার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। র‍্যাব মহাপরিচালক বলেন, যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে, কেন্দ্র দখলের অপচেষ্টা চালাবে কিংবা ফলাফল মেনে না নিয়ে নাশকতায় জড়াবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্ভয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এদিকে নির্বাচন নির্বিঘ্ন করতে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন মোড়ে রোবাস্ট ও ফুট পেট্রোলিং জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নিষেধাজ্ঞা থাকায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে যানবা

কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : র‍্যাব মহাপরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কেন্দ্র দখল বা নাশকতার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে, কেন্দ্র দখলের অপচেষ্টা চালাবে কিংবা ফলাফল মেনে না নিয়ে নাশকতায় জড়াবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্ভয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এদিকে নির্বাচন নির্বিঘ্ন করতে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন মোড়ে রোবাস্ট ও ফুট পেট্রোলিং জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নিষেধাজ্ঞা থাকায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে যানবাহন জব্দ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর অলিগলি ও প্রধান সড়কে বিজিবি টহল দিচ্ছে। পিকআপ ও সাজোয়াঁ যান (এপিসি) নিয়ে সাইরেন বাজিয়ে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সেনাবাহিনীও মাঠে রয়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছে। বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র পরিবহন ঠেকাতে বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow