কেন্দ্রে শিক্ষার্থী, বাইরে বৃষ্টিতে ভিজে অপেক্ষা স্বজনদের
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। আজ সকাল থেকেই শিক্ষার্থী ও স্বজনদের ভিড় বাড়তে থাকে কেন্দ্রের আশপাশ এলাকায়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করলেও সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীদের স্বজনরা। ডিএমপির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বৃষ্টি এলেই বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছেন পরীক্ষা কেন্দ্রের গেটের ছাউনিতলে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর কলেজগেটে অবস্থিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরীক্ষা কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ভেতরে পরীক্ষা চলছে। এ সময় বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি থাকা এই শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে অপেক্ষা করছেন স্বজনেরা। কেউ কেউ প্রতিষ্ঠানটির বিপরীত পাশে অবস্থিত জুলাই জাদুঘরের (গণ ভবন) সামনেও অপেক্ষা করতে দেখা যায়। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে সারাদেশে
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। আজ সকাল থেকেই শিক্ষার্থী ও স্বজনদের ভিড় বাড়তে থাকে কেন্দ্রের আশপাশ এলাকায়।
এরপর নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করলেও সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীদের স্বজনরা।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বৃষ্টি এলেই বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছেন পরীক্ষা কেন্দ্রের গেটের ছাউনিতলে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের চিত্র দেখা গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর কলেজগেটে অবস্থিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরীক্ষা কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ভেতরে পরীক্ষা চলছে। এ সময় বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি থাকা এই শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে অপেক্ষা করছেন স্বজনেরা। কেউ কেউ প্রতিষ্ঠানটির বিপরীত পাশে অবস্থিত জুলাই জাদুঘরের (গণ ভবন) সামনেও অপেক্ষা করতে দেখা যায়। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এদিকে সারাদেশে দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষায় বসেছেন ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (২ জুলাই) দেশের সব বোর্ডে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এদিন পরীক্ষার্থীরা যথারীতি ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করেন।
প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। সারাদেশের দুই হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এদিকে পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
যেহেতু কেন্দ্রসমূহে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।
কেআর/এমআরএম
What's Your Reaction?