কেন্দ্রের বাইরে টাকা বিতরণের অভিযোগে বিএনপি নেতা আটক

রংপুর-১ (গঙ্গাচড়া ও মহানগর আংশিক) আসনের একটি ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে আটক করেছে সেনাবাহিনী।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের বাইরে থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান রিপন। তিনি গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ওই নেতা বেতগাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলার একপর্যায়ে অর্থ লেনদেন করছিলেন। বিষয়টি নজরে এলে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেন। গঙ্গাচড়ায় দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর মালেক বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তিনি থ

কেন্দ্রের বাইরে টাকা বিতরণের অভিযোগে বিএনপি নেতা আটক

রংপুর-১ (গঙ্গাচড়া ও মহানগর আংশিক) আসনের একটি ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে আটক করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের বাইরে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান রিপন। তিনি গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ওই নেতা বেতগাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলার একপর্যায়ে অর্থ লেনদেন করছিলেন। বিষয়টি নজরে এলে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

গঙ্গাচড়ায় দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর মালেক বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তিনি থানায় আছেন। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগকারীকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি পরে জানানো হবে বলে তিনি জানান।

ওসি আরও বলেন, একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা যায়, আটক ব্যক্তি ভোটারদের কিছু দিচ্ছেন। তবে তিনি টাকা দিচ্ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

এ বিষয়ে বেতগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ভোটারদের চা খাওয়ানোর জন্য সম্মানী দেওয়া হচ্ছিল— এমন ধারণামূলক অভিযোগ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow