কেন্দ্রের বাইরে ব্যালট পেপার নেওয়ায় যুবকের ৩ বছরের কারাদণ্ড

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর উপজেলায় ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রে ব্যালট পেপার বাহিরে নেওয়ার অভিযোগে শাহিন মালিথা নামের এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় মিরপুর উপজেলার ৩১ নম্বর তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। শাহিন মালিথা (২৮) মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল মালিথার ছেলে।  ৩১ নম্বর তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামান বলেন, সকালে ভোটকেন্দ্রে একজন ভোটার কোনো প্রতীকে সিল না দিয়ে ব্যালট নিয়ে যাওয়ার চেষ্টা করে। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জান্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত শাহিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসেন বলেছেন, আটক শাহিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল মো. জান্নাতুল ইসলাম। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বি

কেন্দ্রের বাইরে ব্যালট পেপার নেওয়ায় যুবকের ৩ বছরের কারাদণ্ড

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর উপজেলায় ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রে ব্যালট পেপার বাহিরে নেওয়ার অভিযোগে শাহিন মালিথা নামের এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় মিরপুর উপজেলার ৩১ নম্বর তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। শাহিন মালিথা (২৮) মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল মালিথার ছেলে। 

৩১ নম্বর তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামান বলেন, সকালে ভোটকেন্দ্রে একজন ভোটার কোনো প্রতীকে সিল না দিয়ে ব্যালট নিয়ে যাওয়ার চেষ্টা করে। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জান্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত শাহিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসেন বলেছেন, আটক শাহিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল মো. জান্নাতুল ইসলাম। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow