কেপ ভার্দের ইতিহাস গড়া গোলের পর উরুগুয়ের দুর্দান্ত প্রত্যাবর্তন

ফ্লোরিডায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ এইচের গুরুত্বপূর্ণ ম্যাচে নাটকীয় এক প্রথমার্ধ শেষে কেপ ভার্দের বিপক্ষে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে উরুগুয়ে। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ছিল চমক, ইতিহাস, উত্তেজনা এবং দ্রুত পাল্টা জবাব—যা দর্শকদের উপহার দিয়েছে এক রোমাঞ্চকর লড়াই। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে। তবে ম্যাচের ২১তম মিনিটে বিশ্বকাপের অন্যতম বড় চমক উপহার দেয় কেপ ভার্দে। প্রায় ৩২ গজ দূর থেকে নেওয়া জোয়াও পিনার দুর্দান্ত ফ্রি-কিক উরুগুয়ের রক্ষণভাগ ভেদ করে জালে জড়িয়ে যায়। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে। তবে পিছিয়ে পড়ার পর দ্রুত ঘুরে দাঁড়ায় মার্সেলো বিয়েলসার শিষ্যরা। একের পর এক আক্রমণ চালায়। ফেদেরিকো ভালভার্দে একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেননি। এছাড়া মানুয়েল উগার্তে ও রোনাল্ড আরাউহোর শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত সমতা ফেরান আরাউহোই। রদ্রিগো বেনতানকুরের ডিফ্লেক্টেড হেডার গোলমুখে ভেসে এলে কাছ থেকে হেড করে বল জালে পাঠান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ

কেপ ভার্দের ইতিহাস গড়া গোলের পর উরুগুয়ের দুর্দান্ত প্রত্যাবর্তন

ফ্লোরিডায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ এইচের গুরুত্বপূর্ণ ম্যাচে নাটকীয় এক প্রথমার্ধ শেষে কেপ ভার্দের বিপক্ষে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে উরুগুয়ে। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ছিল চমক, ইতিহাস, উত্তেজনা এবং দ্রুত পাল্টা জবাব—যা দর্শকদের উপহার দিয়েছে এক রোমাঞ্চকর লড়াই।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে। তবে ম্যাচের ২১তম মিনিটে বিশ্বকাপের অন্যতম বড় চমক উপহার দেয় কেপ ভার্দে। প্রায় ৩২ গজ দূর থেকে নেওয়া জোয়াও পিনার দুর্দান্ত ফ্রি-কিক উরুগুয়ের রক্ষণভাগ ভেদ করে জালে জড়িয়ে যায়। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে।

তবে পিছিয়ে পড়ার পর দ্রুত ঘুরে দাঁড়ায় মার্সেলো বিয়েলসার শিষ্যরা। একের পর এক আক্রমণ চালায়। ফেদেরিকো ভালভার্দে একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেননি। এছাড়া মানুয়েল উগার্তে ও রোনাল্ড আরাউহোর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ পর্যন্ত সমতা ফেরান আরাউহোই। রদ্রিগো বেনতানকুরের ডিফ্লেক্টেড হেডার গোলমুখে ভেসে এলে কাছ থেকে হেড করে বল জালে পাঠান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আরাউহো। তার তৈরি করা সুযোগ থেকে আগুস্তিন কানোব্বিও কাছ থেকে সহজ ফিনিশিং করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow