কেবল ট্রাম্পই জানেন তিনি কী করবেন, বললো হোয়াইট হাউজ

কেবল ডোনাল্ড ট্রাম্পই জানেন তিনি কী করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এর আগে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইরানকে কঠোর হুমকি দিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আল জাজিরাকে এমনটি জানান। পরবর্তী ৭ ঘণ্টার মধ্যে ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতেই হবে- ট্রাম্পের এমন দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার জন্য ইরানের শাসকদের হাতে রাত ৮টা পর্যন্ত সময় আছে। তিনি আরও বলেন, এমনটি না হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এবং তিনি কী করবেন তা কেবল ট্রাম্পই বলতে পারেন। এর আগে, ট্রাম্পের হুমকির জবাবে মঙ্গলবার এক এক্স পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি লেখেন, কোনো সৎ উদ্দেশ্যে বর্বরতার বিরুদ্ধে একটি সভ্য জাতির সংস্কৃতি, যুক্তি এবং বিশ্বাসের শক্তির জয় হবে। নিজ দেশ ইরানের দিকে ইঙ্গিত করে ওই পোস্টে তিনি আরও লেখেন, এটা এমন এক জাতি যারা সত্যের ওপর আস্থা রাখে এবং নিজেদের অধিকার এবং ন্যায্য দাবির সুরক্ষায় তার সর্বশক্তি এবং ক্ষমতা প্রয়োগ করবে। এএম

কেবল ট্রাম্পই জানেন তিনি কী করবেন, বললো হোয়াইট হাউজ

কেবল ডোনাল্ড ট্রাম্পই জানেন তিনি কী করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এর আগে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইরানকে কঠোর হুমকি দিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আল জাজিরাকে এমনটি জানান।

পরবর্তী ৭ ঘণ্টার মধ্যে ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতেই হবে- ট্রাম্পের এমন দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার জন্য ইরানের শাসকদের হাতে রাত ৮টা পর্যন্ত সময় আছে।

তিনি আরও বলেন, এমনটি না হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এবং তিনি কী করবেন তা কেবল ট্রাম্পই বলতে পারেন।

এর আগে, ট্রাম্পের হুমকির জবাবে মঙ্গলবার এক এক্স পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি লেখেন, কোনো সৎ উদ্দেশ্যে বর্বরতার বিরুদ্ধে একটি সভ্য জাতির সংস্কৃতি, যুক্তি এবং বিশ্বাসের শক্তির জয় হবে।

নিজ দেশ ইরানের দিকে ইঙ্গিত করে ওই পোস্টে তিনি আরও লেখেন, এটা এমন এক জাতি যারা সত্যের ওপর আস্থা রাখে এবং নিজেদের অধিকার এবং ন্যায্য দাবির সুরক্ষায় তার সর্বশক্তি এবং ক্ষমতা প্রয়োগ করবে।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow