কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

রজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুনে পুরে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতরা পুরুষ না নারী সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী/পুরুষ বোঝা যায় না। অনুসন্ধান করা হচ্ছে। এর আগে, এদিন দুপুর ১টা ১০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। পরে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় কেরানীগঞ্জের গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। কেআর/এএমএ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

রজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুনে পুরে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহতরা পুরুষ না নারী সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী/পুরুষ বোঝা যায় না। অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে, এদিন দুপুর ১টা ১০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। পরে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় কেরানীগঞ্জের গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।

কেআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow