কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৮২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযানে ৮২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জেলা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি-দক্ষিণের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম সুমন। গ্রেফতার মো. সাগর (৩৮) বরিশালের মুলাদী উপজেলার কায়িতমারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় থাকেন। গ্রেফতারের সময় সাগরের কাছ থেকে মোট ৮২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন একটি মামলা করা হয়েছে। পরে গ্রেফতার সাগরকে আদালতে সোপর্দ করা হয়। এমডিএএ/এমএমকে
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযানে ৮২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি-দক্ষিণের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম সুমন।
গ্রেফতার মো. সাগর (৩৮) বরিশালের মুলাদী উপজেলার কায়িতমারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় থাকেন। গ্রেফতারের সময় সাগরের কাছ থেকে মোট ৮২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন একটি মামলা করা হয়েছে। পরে গ্রেফতার সাগরকে আদালতে সোপর্দ করা হয়।
এমডিএএ/এমএমকে
What's Your Reaction?