কেরানীগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
ঢাকার কেরানীগঞ্জে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। গ্রেপ্তার দুজন হলেন—কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চর কাওনা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভাটখালি গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মনির হোসেন হাওলাদার (৪২)।
What's Your Reaction?
