কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার
দক্ষিণ কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারকে ঘিরে সামনে আসছে কারখানাটির ভয়াবহ অনিয়ম, অবহেলা ও শ্রমিক নিরাপত্তাহীনতার চিত্র। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, ইমান উল্লাহ মাস্তান আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি। তাকে দুপুরে আগানগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ এতটাই পুড়ে যায় যে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তিনজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ। শনাক্ত হওয়ারা হলেন নিহতরা হলেন পিতা দেলোয়ার, দক্ষিণ কেরানীগঞ্জ আমবাগিচা লন্ডনী হাউজের দেলোয়ারের মেয়ে মিম আক্তার (১৭), মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ই
দক্ষিণ কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এই গ্রেপ্তারকে ঘিরে সামনে আসছে কারখানাটির ভয়াবহ অনিয়ম, অবহেলা ও শ্রমিক নিরাপত্তাহীনতার চিত্র।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, ইমান উল্লাহ মাস্তান আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি। তাকে দুপুরে আগানগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।
অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ এতটাই পুড়ে যায় যে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তিনজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।
শনাক্ত হওয়ারা হলেন নিহতরা হলেন পিতা দেলোয়ার, দক্ষিণ কেরানীগঞ্জ আমবাগিচা লন্ডনী হাউজের দেলোয়ারের মেয়ে মিম আক্তার (১৭), মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আজিজ কাজীর ছেলে শাহিনুর (৩৫) ও পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশ্বরী এলাকার কবিরহাটী গ্রামের জসিম দুয়ারীর স্ত্রী মঞ্জু বেগম।
ঘটনাস্থল ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আবাসিক এলাকায় গড়ে ওঠা কারখানাটিতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস লাইটার তৈরি করা হতো। এ ছাড়া কাজ চলাকালে কারখানার দরজা বাইরে থেকে তালাবদ্ধ রাখা হতো। ফলে আগুন লাগার পর ভেতরে থাকা শ্রমিকরা বের হতে না পেরে দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনা কারখানাটিকে কার্যত একটি ‘মৃত্যু ফাঁদে’ পরিণত করেছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কারখানাটিতে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি নির্গমন পথ বা নিরাপত্তা মানদণ্ড ছিল না বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ কার্যক্রম চলছিল।
বিএনপি নেতার গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে এই কারখানার পেছনে আর কারা জড়িত এবং কীভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এমন বিপজ্জনক প্রতিষ্ঠান চালু ছিল।
অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারে চলছে আহাজারি। স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়েছেন তারা। দ্রুত বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
What's Your Reaction?