কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আব্দুর রশিদ (৬৫) নামের এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন আগে ফাঁকা গুলি পরে পায়ে, অস্ত্র পাচ্ছেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা কারারক্ষী শাহ্ আলম জানান, আব্দুর রশিদ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবা মৃত আকবর আলী। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। আরও পড়ুন সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আব্দুর রশিদ (৬৫) নামের এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী শাহ্ আলম জানান, আব্দুর রশিদ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবা মৃত আকবর আলী। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পরিদর্শক মো. ফারুক।

কাজী আল-আমিন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow