কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আব্দুল আলিম (৫১) নামের এক হাজতি অসুস্থ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল বুধবার অসুস্থ হয়ে পড়েন আব্দুল আলিম। পরে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কারারক্ষী মো. আরমান জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষে নির্দেশে আব্দুল আলিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে তাকে মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরও পড়ুন‘যুদ্ধ যেন বাংলাদেশেই চলছে’ হাম উপসর্গে রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়ালো  আব্দুল আলিম কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার দবির উদ্দিনের ছেলে। তবে কোন মামলায় তিনি আটক ছিলেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি কারারক্ষী আরমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আব্দুল আলিম (৫১) নামের এক হাজতি অসুস্থ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গতকাল বুধবার অসুস্থ হয়ে পড়েন আব্দুল আলিম। পরে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

কারারক্ষী মো. আরমান জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষে নির্দেশে আব্দুল আলিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে তাকে মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন
‘যুদ্ধ যেন বাংলাদেশেই চলছে’ 
হাম উপসর্গে রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়ালো 

আব্দুল আলিম কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার দবির উদ্দিনের ছেলে। তবে কোন মামলায় তিনি আটক ছিলেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি কারারক্ষী আরমান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাজী আল-আমিন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow