কোক স্টুডিও বাংলা ফিরছে, চতুর্থ মৌসুমের শুটিং শুরু

চতুর্থ মৌসুম নিয়ে আবারও ফিরছে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা। নতুন মৌসুমের অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকায় একটি গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, ১৪ ও ১৫ মে ঢাকায় কোক স্টুডিও বাংলার একটি গানের শুটিং করা হয়। সেখানে অংশ নেন দুই শিল্পী। ধাপে ধাপে অন্য গানগুলোর দৃশ্যধারণও সম্পন্ন করা হবে বলে জানা গেছে। তবে প্রথম গান কবে প্রকাশ পাবে কিংবা কোন শিল্পী থাকছেন সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শিগগির এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে বলে সূত্রের দাবি। এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম শুরু হয়। পরে কিছু সময় বিরতির পর ২০২৫ সালের ২৩ আগস্ট আবারও নতুন গান প্রকাশের মাধ্যমে মৌসুমটি এগিয়ে যায়। ২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলা এখন পর্যন্ত তিনটি মৌসুমে ধারাবাহিকভাবে গান প্রকাশ করেছে। প্রথম মৌসুমে মোট ১০টি গান প্রকাশিত হয়েছিল। চতুর্থ মৌসুম ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।   এলআইএ

কোক স্টুডিও বাংলা ফিরছে, চতুর্থ মৌসুমের শুটিং শুরু

চতুর্থ মৌসুম নিয়ে আবারও ফিরছে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা। নতুন মৌসুমের অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকায় একটি গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ১৪ ও ১৫ মে ঢাকায় কোক স্টুডিও বাংলার একটি গানের শুটিং করা হয়। সেখানে অংশ নেন দুই শিল্পী। ধাপে ধাপে অন্য গানগুলোর দৃশ্যধারণও সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

তবে প্রথম গান কবে প্রকাশ পাবে কিংবা কোন শিল্পী থাকছেন সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শিগগির এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে বলে সূত্রের দাবি।

এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম শুরু হয়। পরে কিছু সময় বিরতির পর ২০২৫ সালের ২৩ আগস্ট আবারও নতুন গান প্রকাশের মাধ্যমে মৌসুমটি এগিয়ে যায়।

২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলা এখন পর্যন্ত তিনটি মৌসুমে ধারাবাহিকভাবে গান প্রকাশ করেছে। প্রথম মৌসুমে মোট ১০টি গান প্রকাশিত হয়েছিল।

চতুর্থ মৌসুম ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow