কোচের বিশ্বাস, ব্রাজিলকে হারাতে পারলে বিশ্বকাপও জিততে পারে জাপান
জাপানকে ধরা হয় এশিয়ার ব্রাজিল। এই অঞ্চলে জাপানের দাপটের অন্য এশিয়ান দলগুলো তেমন পাত্তা পায় না। এবার আসল ব্রাজিলের মুখোমুখি এশিয়ার ব্রাজিল। জাপানিজ কোচ হাজিমে মোরিয়াসুর কন্ঠে এবার বিশ্বকাপ জয়ের প্রত্যাশা। ব্রাজিল বনাম জাপান ম্যাচের একদিন আগে রোববার সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু ব্রাজিলের বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে কথা বলেন। মরিয়াসু জানান, তার দল ব্রাজিলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠার সামর্থ্য রাখে। এমনকি তিনি বিশ্বাস করেন, জাপান চাইলে এই বিশ্বকাপও জিততে পারে। ‘আমরা বিশ্বাস করি, ব্রাজিলকে হারানোর ক্ষমতা আমাদের আছে। এমনকি এই বিশ্বকাপ জিততেও পারি। সেই বিশ্বাস নিয়েই মাঠে নামব এবং ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জ জানাতে চাই।’ তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা আমাদের নিজস্ব পরিচয় বা খেলার ধরন বদলাতে যাচ্ছি না। কারণ এটিই আমাদের গর্ব ও আত্মবিশ্বাসের উৎস। ভবিষ্যত প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। যদি কোনো ঘাটতি থেকে থাকে, তবে সেটা আমাদের কোনো দুর্বলতা নয়।’ ‘ফিফা র্যাংকিং ব্রাজিল শীর্ষ পর্যায়ে রয়েছে, যেখানে জাপান সেই অবস্থানে নেই। সেই বিচারে দুই দলের মানের পার
জাপানকে ধরা হয় এশিয়ার ব্রাজিল। এই অঞ্চলে জাপানের দাপটের অন্য এশিয়ান দলগুলো তেমন পাত্তা পায় না। এবার আসল ব্রাজিলের মুখোমুখি এশিয়ার ব্রাজিল। জাপানিজ কোচ হাজিমে মোরিয়াসুর কন্ঠে এবার বিশ্বকাপ জয়ের প্রত্যাশা।
ব্রাজিল বনাম জাপান ম্যাচের একদিন আগে রোববার সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু ব্রাজিলের বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে কথা বলেন। মরিয়াসু জানান, তার দল ব্রাজিলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠার সামর্থ্য রাখে। এমনকি তিনি বিশ্বাস করেন, জাপান চাইলে এই বিশ্বকাপও জিততে পারে।
‘আমরা বিশ্বাস করি, ব্রাজিলকে হারানোর ক্ষমতা আমাদের আছে। এমনকি এই বিশ্বকাপ জিততেও পারি। সেই বিশ্বাস নিয়েই মাঠে নামব এবং ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জ জানাতে চাই।’
তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা আমাদের নিজস্ব পরিচয় বা খেলার ধরন বদলাতে যাচ্ছি না। কারণ এটিই আমাদের গর্ব ও আত্মবিশ্বাসের উৎস। ভবিষ্যত প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। যদি কোনো ঘাটতি থেকে থাকে, তবে সেটা আমাদের কোনো দুর্বলতা নয়।’
‘ফিফা র্যাংকিং ব্রাজিল শীর্ষ পর্যায়ে রয়েছে, যেখানে জাপান সেই অবস্থানে নেই। সেই বিচারে দুই দলের মানের পার্থক্য রয়েছে। অনেকে হয়তো মনে করেন আমরা কেবল ভালো খেলছি; কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই বিশ্বকাপ জেতা সম্ভব।’
‘অবশ্যই, আমরা ব্রাজিলের কথা বলছি, যারা বিশ্ব র্যাংকিংয়ের অন্যতম শীর্ষ দল, আর অনেকেই হয়তো জাপানকে আন্ডারডগ বা দুর্বল প্রতিপক্ষ হিসেবে দেখছেন। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা খেলব। তবে জয়ের দৃঢ় বিশ্বাস নিয়ে!যেমনটা গত বছরও ঘটেছিল। এটা গুরুত্বপূর্ণ যে মানুষ যেন আমাদের এমন একটি দল হিসেবে দেখে যাদের জেতার সক্ষমতা রয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘এই বিশ্বকাপে তিনটি দেশের মধ্যে প্রচুর যাতায়াত করতে হচ্ছে, যা খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলে। ব্রাজিল বিশ্রামের জন্য চারদিন সময় পেয়েছে৷ আর আমরা পেয়েছি তিনদিন। এটি আমাদের জন্য কিছুটা অসুবিধাজনক হলেও আমরা এ নিয়ে খুব একটা ভাবতে চাই না। কারণ আগে থেকেই আমরা এই পরিস্থিতির কথা জানতাম। সব খেলোয়াড়ই বিষয়টি সম্পর্কে অবগত আছে। বিশ্রাম কিংবা অনুশীলনের মাধ্যমে আমরা যতটা সম্ভব এই ক্লান্তি দূর করার চেষ্টা করেছি। সবাই এখন এই ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছে। আমার বিশ্বাস, আগামীকাল আমরা আমাদের সেরাটা দিতে পারব। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
ব্রাজিল বনাম জাপান ম্যাচের বিজয়ী দল আইভরি কোস্ট বনাম নরওয়ে ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে। সেই ম্যাচটি মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
আরআর/আইএইচএস
What's Your Reaction?