কোটালীপাড়ায় গাছের নিচে চাপা পড়ে আশ্রমের সেবায়েতের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছের নিচে চাপা পড়ে অসিম (২৭) নামে এক আশ্রমের সেবায়েতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামে অবস্থিত শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে এ দুর্ঘটনা ঘটে। নিহত অসিম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তার বাবার নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আশ্রম প্রাঙ্গণে কয়েকটি গাছ কাটা হচ্ছিল। একটি বড় গাছ কাটার পর চারজন মিলে সেটি কাঁধে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ‘ওয়ান-টু-থ্রি’ বলে গাছটি কাঁধ থেকে নামানোর সময় সামনের তিনজন দ্রুত সরে যেতে পারলেও অসিম সময়মতো সরে দাঁড়াতে পারেননি। এতে গাছের ভারী অংশের আঘাতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে আশ্রমের অপর সেবায়েত স্বপন দাস ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছের নিচে চাপা পড়ে অসিম (২৭) নামে এক আশ্রমের সেবায়েতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামে অবস্থিত শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসিম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তার বাবার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আশ্রম প্রাঙ্গণে কয়েকটি গাছ কাটা হচ্ছিল। একটি বড় গাছ কাটার পর চারজন মিলে সেটি কাঁধে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ‘ওয়ান-টু-থ্রি’ বলে গাছটি কাঁধ থেকে নামানোর সময় সামনের তিনজন দ্রুত সরে যেতে পারলেও অসিম সময়মতো সরে দাঁড়াতে পারেননি। এতে গাছের ভারী অংশের আঘাতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে আশ্রমের অপর সেবায়েত স্বপন দাস ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় আশ্রমজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা ও আশ্রমের ভক্তদের মাঝেও গভীর শোক বিরাজ করছে।
What's Your Reaction?