কোটি টাকা চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধের হুমকি, গ্রেপ্তার ১
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির নির্মাণকাজকে কেন্দ্র করে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আক্তার হোসেন উপজেলার সদর এলাকার বাসিন্দা। তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের উপজেলা সদরে একটি বহুতল ভবন নির্মাণাধীন রয়েছে। অভিযোগ উঠেছে, ওই বাড়ির নির্মাণকাজকে কেন্দ্র করে আক্তার হোসেন এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ওই ভবনের প্রকল্প প্রকৌশলী (প্রজেক্ট ইঞ্জিনিয়ার) মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযানে নেমে সদর বাজার এলাকা থেকে অভিযুক্ত আক্তার হোসেনকে গ্রেপ্তার করে। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ট
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির নির্মাণকাজকে কেন্দ্র করে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আক্তার হোসেন উপজেলার সদর এলাকার বাসিন্দা। তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের উপজেলা সদরে একটি বহুতল ভবন নির্মাণাধীন রয়েছে। অভিযোগ উঠেছে, ওই বাড়ির নির্মাণকাজকে কেন্দ্র করে আক্তার হোসেন এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ওই ভবনের প্রকল্প প্রকৌশলী (প্রজেক্ট ইঞ্জিনিয়ার) মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযানে নেমে সদর বাজার এলাকা থেকে অভিযুক্ত আক্তার হোসেনকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে করা মামলায় আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?