কোন বিভাগে মসজিদ সংখ্যা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ প্রকাশিত বিভাগভিত্তিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সোমবার (০৬ জুলাই) প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট মসজিদের সংখ্যা ৭৫ হাজার ৯৫৬টি। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে রয়েছে ৬৩ হাজার ৭০৩টি মসজিদ। এ ছাড়া রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৬৭৯টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিভাগভিত্তিক এসব মসজিদ মিলিয়ে দেশে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এ তথ্যপত্রে মহাপরিচালক ও উপপরিচালকের (সমন্বয়) স্বাক্ষর রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow