কোরআন হাত থেকে পড়ে গেলে করণীয় কী?

প্রশ্ন: কোরআন হাত থেকে পড়ে গেলে করণীয় কী? কোরআন ওজন করে চাল বা গম সদকা করা কি জরুরি? উত্তর: কারও হাত থেকে অনিচ্ছাকৃতভাবে কোরআন পড়ে গেলে কোরআন ওজন করে চাল, গম বা এ জাতীয় কিছু সদকা করা জরুরি এ রকম ধারণা অনেকের মধ্যে রয়েছে। এই ধারণা সঠিক নয়। কোরআন হাত থেকে পড়ে গেলে সদকা করার নির্দেশ কোরআন-হাদিসে নেই। কোরআন ওজন করে সদকার পরিমাণ নির্ধারণের পদ্ধতিও শরিয়তে অভিনব ও মানুষের বানানো। অসতর্কতার কারণে কোরআন হাত থেকে পড়ে গেলে তওবা-ইস্তেগফার করতে হবে। ভবিষ্যতে যেন এমনটি আর না হয় মনে মনে এই অঙ্গীকার করতে হবে। সম্ভব হলে কিছু সদকাও করা যায়। সদকা যে কোনো পাপ মোচনের জন্যই সহায়ক। রাসুল (সা.) বলেছেন, সদকা গুনাহ মোচন করে, যেভাবে পানি আগুন নেভায়। (সহিহ বুখারি) তবে কোরআন পড়ে যাওয়ার জন্য সদকা করাও জরুরি বা বাধ্যতামূলক নয় এবং এটাকে জরুরি মনে করা ঠিক নয়। ওএফএফ

কোরআন হাত থেকে পড়ে গেলে করণীয় কী?

প্রশ্ন: কোরআন হাত থেকে পড়ে গেলে করণীয় কী? কোরআন ওজন করে চাল বা গম সদকা করা কি জরুরি?

উত্তর: কারও হাত থেকে অনিচ্ছাকৃতভাবে কোরআন পড়ে গেলে কোরআন ওজন করে চাল, গম বা এ জাতীয় কিছু সদকা করা জরুরি এ রকম ধারণা অনেকের মধ্যে রয়েছে। এই ধারণা সঠিক নয়।

কোরআন হাত থেকে পড়ে গেলে সদকা করার নির্দেশ কোরআন-হাদিসে নেই। কোরআন ওজন করে সদকার পরিমাণ নির্ধারণের পদ্ধতিও শরিয়তে অভিনব ও মানুষের বানানো।

অসতর্কতার কারণে কোরআন হাত থেকে পড়ে গেলে তওবা-ইস্তেগফার করতে হবে। ভবিষ্যতে যেন এমনটি আর না হয় মনে মনে এই অঙ্গীকার করতে হবে। সম্ভব হলে কিছু সদকাও করা যায়। সদকা যে কোনো পাপ মোচনের জন্যই সহায়ক। রাসুল (সা.) বলেছেন, সদকা গুনাহ মোচন করে, যেভাবে পানি আগুন নেভায়। (সহিহ বুখারি)

তবে কোরআন পড়ে যাওয়ার জন্য সদকা করাও জরুরি বা বাধ্যতামূলক নয় এবং এটাকে জরুরি মনে করা ঠিক নয়।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow