কোরআনের আলোকে জীবন গড়তে হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, পবিত্র আল কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। পবিত্র কোরআনের আলোকে জীবন গড়তে হবে।
শুক্রবার (১ মে) রাতে ভাণ্ডারিয়া বন্দরের ১০ দিনব্যাপী তাফসির মাহফিলের সমাপনী দিনে আখেরি মোনাজাতের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি
আহম্মদ সোহেল মনজুর বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় কোরআনের শিক্ষা অনুসরণ করলে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদের দৈনন্দিন জীবনে সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা এবং তাকওয়ার চর্চা করতে হবে। রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে দুনিয়া ও আখিরাতের সফলতা।
তিনি বলেন, ‘বর্তমান সমাজে ব্যস্ততার কারণে অনেকেই নামাজের মতো ফরজ ইবাদতকে অবহেলা করছেন। অথচ নামাজ একজন মুসলমানের ঈমানের ভিত্তি। নামাজ থেকে দূরে সরে গেলে মানুষের ঈমান দুর্বল হয়ে পড়ে এবং নৈতিক অবক্ষয় দেখা দেয়।’
‘হালাল জীবিকা’র ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘একজন মুসলমানের উপার্জনের উৎস পবিত্র হওয়া জরুরি। হালাল উপার্জনে জীবনে বরকত আসে, আর হার
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, পবিত্র আল কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। পবিত্র কোরআনের আলোকে জীবন গড়তে হবে।
শুক্রবার (১ মে) রাতে ভাণ্ডারিয়া বন্দরের ১০ দিনব্যাপী তাফসির মাহফিলের সমাপনী দিনে আখেরি মোনাজাতের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি
আহম্মদ সোহেল মনজুর বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় কোরআনের শিক্ষা অনুসরণ করলে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদের দৈনন্দিন জীবনে সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা এবং তাকওয়ার চর্চা করতে হবে। রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে দুনিয়া ও আখিরাতের সফলতা।
তিনি বলেন, ‘বর্তমান সমাজে ব্যস্ততার কারণে অনেকেই নামাজের মতো ফরজ ইবাদতকে অবহেলা করছেন। অথচ নামাজ একজন মুসলমানের ঈমানের ভিত্তি। নামাজ থেকে দূরে সরে গেলে মানুষের ঈমান দুর্বল হয়ে পড়ে এবং নৈতিক অবক্ষয় দেখা দেয়।’
‘হালাল জীবিকা’র ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘একজন মুসলমানের উপার্জনের উৎস পবিত্র হওয়া জরুরি। হালাল উপার্জনে জীবনে বরকত আসে, আর হারাম আয় ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য ক্ষতিকর। তাই সৎ পথে উপার্জন এবং নৈতিকতার ভিত্তিতে জীবন গড়ে তুলতে হবে।’
জাকাত প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সমাজে অনেকেই জাকাত সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তা যথাযথভাবে আদায় করেন না। এর ফলে দরিদ্র জনগোষ্ঠী তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়। তিনি জাকাতের সঠিক বণ্টনের মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাসে গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ইসলামি শরিয়াহ একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আল্লাহর বিধান মেনে চলা প্রতিটি মুসলমানের কর্তব্য। মানুষ যখন এ পথ থেকে বিচ্যুত হয়, তখন আলেম-ওলামারা ওয়াজ, নসিহত ও তাফসিরের মাধ্যমে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এ ধরনের মাহফিল সমাজে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাহফিলে মাওলানা মুহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া ইসলামি সমাজ কল্যাণ কমপ্লেক্সের আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন এবং সদস্য সচিব জুলফিকার আমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য- সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা যুব দলের সদস্য -সচিব মো. শামীম হাওলাদার প্রমুখ।
সমাপনী দিনে আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মুফতি ফয়জুল্লাহ নোমানী। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত কামনায় বিশেষ দোয়া করেন। হাজারো মুসল্লি আবেগঘন পরিবেশে অশ্রুসিক্ত নয়নে মোনাজাতে অংশ নেন।