কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলগুলোর আন্দোলনের সমালোচনা করেছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ। এ সময় রাজনৈতিক কৌশল প্রসঙ্গে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন তিনি। বুধবার (২৪ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এমপি মাহফুজুল্লাহ বলেছেন, এবারের বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে কোনো বিক্ষোভও করেনি। দেশের স্বাধীনতার পর এটি একটি বিরল ঘটনা। চাল, তেল, পেঁয়াজ ও চিনিসহ কয়েকটি নিত্যপণ্যের ওপর কর কমানোর ফলে সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছে। এরপরও বিরোধী দলগুলো কেন মিছিল-মিটিং করছে, তা বিস্ময়কর। বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যারা অন্যায় কৌশল অবলম্বন করে, তাদের পরিণতি শুভ হয় না। সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অস্বীকার করে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারের প্রথম
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলগুলোর আন্দোলনের সমালোচনা করেছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ।
এ সময় রাজনৈতিক কৌশল প্রসঙ্গে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন তিনি।
বুধবার (২৪ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এমপি মাহফুজুল্লাহ বলেছেন, এবারের বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে কোনো বিক্ষোভও করেনি। দেশের স্বাধীনতার পর এটি একটি বিরল ঘটনা। চাল, তেল, পেঁয়াজ ও চিনিসহ কয়েকটি নিত্যপণ্যের ওপর কর কমানোর ফলে সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছে। এরপরও বিরোধী দলগুলো কেন মিছিল-মিটিং করছে, তা বিস্ময়কর।
বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।
যারা অন্যায় কৌশল অবলম্বন করে, তাদের পরিণতি শুভ হয় না। সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অস্বীকার করে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের প্রশংসা করে মাহফুজুল্লাহ বলেন, ৯ লাখ ৩১ হাজার কোটি টাকার এই বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি সাহসী পরিকল্পনা। তিনি বিশেষভাবে ‘থ্রি আর’ (রিকভারি, রেস্টোরেশন ও রেজিলিয়েন্স) কৌশল, ৪১ লাখ নারীকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনা এবং ফ্রিল্যান্সারদের আয় করমুক্ত রাখার সিদ্ধান্তের প্রশংসা করেন।
আলোচনায় নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, নদীভাঙনের কারণে কুতুবদিয়া দ্বীপের আয়তন প্রায় ১০০ বর্গকিলোমিটার থেকে কমে বর্তমানে ৩০ বর্গকিলোমিটারে নেমে এসেছে। দ্বীপটি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ সেতু নির্মাণের দাবি জানান তিনি।
মহেশখালীর বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাহফুজুল্লাহ বলেন, মহেশখালী থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও স্থানীয় চাহিদা মাত্র ২৫ মেগাওয়াট। অথচ এলাকার মানুষ এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। এই বৈষম্য দূর করা প্রয়োজন।
What's Your Reaction?