কোরআনের বাণী ও শিক্ষা
মানবতার আলোকবর্তিকা রাসুল (সা.) আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে, তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসুল প্রেরণ করেছেন; যিনি তাদের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, তাদের সংশোধন করবেন এবং তাদের কিতাব ও হেকমত শিক্ষা দেবেন। যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল।’ (সুরা আলে ইমরান : ১৬৪) শিক্ষা ১. আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর জীবন পরিচালনার সঠিক দিকনির্দেশনা ও বাস্তব প্রশিক্ষণের জন্য প্রিয় নবীকে (সা.) প্রেরণ করেছেন, যা মানুষের প্রতি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। ২. আল্লাহ তার রাসুল হিসেবে মানব সমাজের মধ্য থেকে একজনকে নির্বাচন করেছেন, যাতে তিনি মানুষের আবেগ-অনুভূতি বুঝতে পারেন এবং মানুষ তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে অনুপ্রাণিত হয়। ৩. রাসুলের (সা.) দায়িত্ব ছিল আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনানো, সমাজের কুসংস্কার ও মন্দ স্বভাব দূর করে মানুষের জীবনকে সংশোধন করা এবং জ্ঞানের আলোয় তাদের আলোকিত করা। ৪. প্রিয় নবীর (সা.) অবর্তমানে আলেম সমাজ তার উত্তরসূরি হিসেবে দ্বীনের প্রচার ও মানুষের সংশোধনের সেই পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছেন। ৫ মানুষের জন্য দুনিয়া ও আ
মানবতার আলোকবর্তিকা রাসুল (সা.)
আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে, তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসুল প্রেরণ করেছেন; যিনি তাদের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, তাদের সংশোধন করবেন এবং তাদের কিতাব ও হেকমত শিক্ষা দেবেন। যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল।’ (সুরা আলে ইমরান : ১৬৪)
শিক্ষা
১. আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর জীবন পরিচালনার সঠিক দিকনির্দেশনা ও বাস্তব প্রশিক্ষণের জন্য প্রিয় নবীকে (সা.) প্রেরণ করেছেন, যা মানুষের প্রতি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ।
২. আল্লাহ তার রাসুল হিসেবে মানব সমাজের মধ্য থেকে একজনকে নির্বাচন করেছেন, যাতে তিনি মানুষের আবেগ-অনুভূতি বুঝতে পারেন এবং মানুষ তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে অনুপ্রাণিত হয়।
৩. রাসুলের (সা.) দায়িত্ব ছিল আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনানো, সমাজের কুসংস্কার ও মন্দ স্বভাব দূর করে মানুষের জীবনকে সংশোধন করা এবং জ্ঞানের আলোয় তাদের আলোকিত করা।
৪. প্রিয় নবীর (সা.) অবর্তমানে আলেম সমাজ তার উত্তরসূরি হিসেবে দ্বীনের প্রচার ও মানুষের সংশোধনের সেই পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছেন।
৫ মানুষের জন্য দুনিয়া ও আখেরাতে সফলতার একমাত্র পথ হলো মহানবীর (সা.) জীবনধারাকে নিজেদের জীবনে নিখুঁতভাবে অনুসরণ করা।
What's Your Reaction?