কোরবানি

আজ আকাশে নেমেছে নীরব এক আলোফজরের বাতাসে ভাসে তাকবিরের ঢেউমানুষ দাঁড়ায় নিজের ভেতরের সামনেপ্রশ্ন তোলে হৃদয়, কে আমি, কী আমার দায়। রক্তের বিনিময়ে নয়, আত্মার আহ্বানেত্যাগের মহিমা জেগে ওঠে ধীরে ধীরেইব্রাহিমের পথে হাঁটে সময়ের রেখাবিশ্বাসের ডালপালা ছড়ায় সবার ভিড়েইসমাইলের নীরব সম্মতিতে নামে আলোআল্লাহর ইচ্ছার কাছে নত হয় পৃথিবীর দম্ভ। এই ইতিহাস শুধু অতীতের কোনো গল্প নয়এটা মানুষের ভেতরের প্রতিদিনের পরীক্ষাএখানে একজন পিতা শেখে কীভাবে ভালোবাসাআল্লাহর সামনে দাঁড়িয়ে হয়ে যায় আত্মসমর্পণএখানে সন্তানের জীবনও হয়ে ওঠে সাক্ষ্যবিশ্বাসের চূড়ান্ত অর্থ হলো সম্পূর্ণ সমর্পণ। তবুও এই ত্যাগ কি শুধু এক পরিবারের ঘটনানা কি এটি মানুষের ভেতরের ঐক্যের ডাকএকই কিবলার নিচে দাঁড়িয়ে সব জাতিধনী, গরিব, শক্তিশালী, দুর্বল এক সারিতেএখানে রক্তের রং নয়, সমান মানুষের পরিচয়এই কুরবানি ভেঙে দেয় বিভেদের সব প্রাচীর। কিন্তু আজকের পৃথিবীতে দাঁড়িয়ে দেখিকোথাও এটি উৎসব, কোথাও শুধু প্রদর্শনীকোথাও মাংসের হিসাব, ভাগের টেবিলআবার কোথাও সত্যিকারের আত্মসমর্পণতবুও প্রশ্ন জেগে ওঠে মানুষের ভেতরেসেই চূড়ান্ত ফয়সালা কি আজও পূর্ণ হলো। ছ

কোরবানি

আজ আকাশে নেমেছে নীরব এক আলো
ফজরের বাতাসে ভাসে তাকবিরের ঢেউ
মানুষ দাঁড়ায় নিজের ভেতরের সামনে
প্রশ্ন তোলে হৃদয়, কে আমি, কী আমার দায়।

রক্তের বিনিময়ে নয়, আত্মার আহ্বানে
ত্যাগের মহিমা জেগে ওঠে ধীরে ধীরে
ইব্রাহিমের পথে হাঁটে সময়ের রেখা
বিশ্বাসের ডালপালা ছড়ায় সবার ভিড়ে
ইসমাইলের নীরব সম্মতিতে নামে আলো
আল্লাহর ইচ্ছার কাছে নত হয় পৃথিবীর দম্ভ।

এই ইতিহাস শুধু অতীতের কোনো গল্প নয়
এটা মানুষের ভেতরের প্রতিদিনের পরীক্ষা
এখানে একজন পিতা শেখে কীভাবে ভালোবাসা
আল্লাহর সামনে দাঁড়িয়ে হয়ে যায় আত্মসমর্পণ
এখানে সন্তানের জীবনও হয়ে ওঠে সাক্ষ্য
বিশ্বাসের চূড়ান্ত অর্থ হলো সম্পূর্ণ সমর্পণ।

তবুও এই ত্যাগ কি শুধু এক পরিবারের ঘটনা
না কি এটি মানুষের ভেতরের ঐক্যের ডাক
একই কিবলার নিচে দাঁড়িয়ে সব জাতি
ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল এক সারিতে
এখানে রক্তের রং নয়, সমান মানুষের পরিচয়
এই কুরবানি ভেঙে দেয় বিভেদের সব প্রাচীর।

কিন্তু আজকের পৃথিবীতে দাঁড়িয়ে দেখি
কোথাও এটি উৎসব, কোথাও শুধু প্রদর্শনী
কোথাও মাংসের হিসাব, ভাগের টেবিল
আবার কোথাও সত্যিকারের আত্মসমর্পণ
তবুও প্রশ্ন জেগে ওঠে মানুষের ভেতরে
সেই চূড়ান্ত ফয়সালা কি আজও পূর্ণ হলো।

ছুরির ধার নয়, এখানে ইচ্ছার পরীক্ষা
লোভ, অহংকার ছাড়ার এক গভীর ডাক
প্রতিটি কুরবানি বলে যায় নীরবে
মানুষ হও, ভাঙো ভেতরের অন্ধকার চিহ্ন।

গ্রাম শহর জুড়ে জেগে ওঠে একই সকাল
কিন্তু হৃদয়ের অর্থ হয় ভিন্ন ভিন্ন রূপে
কেউ হারায় মূল শিক্ষা, কেউ খুঁজে পায়
দরিদ্রের ঘরে পৌঁছে যায় সহমর্মিতার আলো।

এক টুকরো মাংস নয়, ভাগ হয় হৃদয়
ভালোবাসায় পূর্ণ হয় মানুষের বসবাসটা
তবুও প্রশ্ন থেকে যায় নীরবে ভেতরে
আমরা কি সত্যিই ত্যাগের মানে বুঝেছি।

ঈদুল আযহা শুধু পশু কুরবানির নাম নয়
এটা নিজের অহংকারকে আল্লাহর পথে উৎসর্গ করা
এটা রাসূলের দেখানো অনুগত্যের পথে ফিরে আসা
যেখানে ইবাদত মানে সম্পূর্ণ আত্মসমর্পণ।

আজ ঈদের দিনে তাই একটাই শিক্ষা
নিজেকে দাও, তবে শুধু সত্যের পথে
ত্যাগই আসল উৎসব, এই জীবন জেনে
মানুষই বড় হয় নিজের ভেতরের জিতে।

আজও তাকবির ভাসে আকাশে বাতাসে
আজও মানুষ দাঁড়ায় কুরবানির সামনে
কিন্তু প্রকৃত কুরবানি তখনই পূর্ণ হয়
যখন হৃদয় নত হয় আল্লাহর ইচ্ছার কাছে।

রহমান মৃধা
গবেষক ও লেখক
সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
[email protected]

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow