কোরবানি ঈদে মুক্তি পাবে নাজিফা তুষির 'রইদ'

বর্তমানে সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। এ ঈদে রায়হান রাফী নির্মিত 'প্রেশার কুকার' সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে নজর কেড়েছেন তিনি। এ সিনেমার আলোচনার মধ্যেই এবার জানা গেলে আসন্ন কোরবানি ঈদেও প্রেক্ষাগৃহে আসছেন তুষি। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত 'রইদ' সিনেমাটি। এটি নির্মাণ করেছেন 'হাওয়া' খ্যাত পরিচালক মেজবাউর রহমান সুমন। এ নির্মাতার 'হাওয়া' সিনেমাতেও অভিনয় করেছেন তুষি। এবার এ পরিচালক-অভিনেত্রী জুটির দ্বিতীয় সিনেমাও মুক্তির তালিকায় রয়েছে। এই নতুন সিনেমা ঘিরে ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্র মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সুমন জানান, ‘রইদ’ একটি প্রতীকী ও বহুমাত্রিক আখ্যান। এখানে সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। নির্মাতার ভাষ্যে, এই সিনেমায় তিনি হাজার বছরের পুরোনো আখ্যানকে সমসাময়িক অনুভূতির ভেতর দিয়ে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন। এতে গ্রামীণ বাংলার নান্দনিকতা ও চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পভাবনা গভীরভাবে

কোরবানি ঈদে মুক্তি পাবে নাজিফা তুষির 'রইদ'
বর্তমানে সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। এ ঈদে রায়হান রাফী নির্মিত 'প্রেশার কুকার' সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে নজর কেড়েছেন তিনি। এ সিনেমার আলোচনার মধ্যেই এবার জানা গেলে আসন্ন কোরবানি ঈদেও প্রেক্ষাগৃহে আসছেন তুষি। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত 'রইদ' সিনেমাটি। এটি নির্মাণ করেছেন 'হাওয়া' খ্যাত পরিচালক মেজবাউর রহমান সুমন। এ নির্মাতার 'হাওয়া' সিনেমাতেও অভিনয় করেছেন তুষি। এবার এ পরিচালক-অভিনেত্রী জুটির দ্বিতীয় সিনেমাও মুক্তির তালিকায় রয়েছে। এই নতুন সিনেমা ঘিরে ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্র মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সুমন জানান, ‘রইদ’ একটি প্রতীকী ও বহুমাত্রিক আখ্যান। এখানে সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। নির্মাতার ভাষ্যে, এই সিনেমায় তিনি হাজার বছরের পুরোনো আখ্যানকে সমসাময়িক অনুভূতির ভেতর দিয়ে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন। এতে গ্রামীণ বাংলার নান্দনিকতা ও চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পভাবনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। সিনেমাটি এরইমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। ‘রইদ’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ অফিসিয়ালি নির্বাচিত হয়। এটি দেশের চলচ্চিত্র অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি ট্রেলার ও পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিনয়শিল্পী, নির্মাতা থেকে শুরু করে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও প্রত্যাশা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow