কোরবানির তাৎপর্য ও শিক্ষা

কোরবানি শব্দটির মূল উৎস আরবি ‘কোরবান’ থেকে এসেছে, যার অর্থ দাঁড়ায় নৈকট্য লাভ করা। অর্থাৎ, আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য নির্ধারিত পশু জবাই করাই কোরবানি। এরই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ বলেন, ‘অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। (সুরা কাওসার: ০২) ইসলাম ধর্ম মানবজাতির জন্য একটি উত্তম জীবনব্যবস্থা। বাড়াবাড়ি-ছাড়াছাড়ি কোনোটিই ইসলাম ধর্ম গ্রহণ করে না। আমাদের ধর্মে বেশকিছু ইবাদত আছে, যা সময় এবং অর্থের সঙ্গে সম্পৃক্ত। তারমধ্যে রয়েছে এই কোরবানি। কোরবানি ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু পশু জবাইয়ের নাম নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার এক মহান শিক্ষা। প্রতি বছর আরবি মাস জিলহজের ১০, ১১ ও ১২ তারিখে বিশ্বের মুসলমানরা মহান আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে কোরবানি আদায় দিয়ে থাকেন। কোরবানির মাধ্যমে মানুষ আত্মত্যাগ, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা লাভ করে। প্রকৃতপক্ষে ইসলাম ধর্মে কোরবানির তাৎপর্য অত্যন্ত গভীর ও বহুমাত্রিক একটি বিষয়। এখানে পশু জবাই করার পাশাপাশি মনের পশুত্বের বড় কোরবানি প্রাধান্য এবং আল্লাহর প্রত

কোরবানির তাৎপর্য ও শিক্ষা

কোরবানি শব্দটির মূল উৎস আরবি ‘কোরবান’ থেকে এসেছে, যার অর্থ দাঁড়ায় নৈকট্য লাভ করা। অর্থাৎ, আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য নির্ধারিত পশু জবাই করাই কোরবানি। এরই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ বলেন, ‘অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। (সুরা কাওসার: ০২)

ইসলাম ধর্ম মানবজাতির জন্য একটি উত্তম জীবনব্যবস্থা। বাড়াবাড়ি-ছাড়াছাড়ি কোনোটিই ইসলাম ধর্ম গ্রহণ করে না। আমাদের ধর্মে বেশকিছু ইবাদত আছে, যা সময় এবং অর্থের সঙ্গে সম্পৃক্ত। তারমধ্যে রয়েছে এই কোরবানি। কোরবানি ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু পশু জবাইয়ের নাম নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার এক মহান শিক্ষা। প্রতি বছর আরবি মাস জিলহজের ১০, ১১ ও ১২ তারিখে বিশ্বের মুসলমানরা মহান আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে কোরবানি আদায় দিয়ে থাকেন। কোরবানির মাধ্যমে মানুষ আত্মত্যাগ, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা লাভ করে।

প্রকৃতপক্ষে ইসলাম ধর্মে কোরবানির তাৎপর্য অত্যন্ত গভীর ও বহুমাত্রিক একটি বিষয়। এখানে পশু জবাই করার পাশাপাশি মনের পশুত্বের বড় কোরবানি প্রাধান্য এবং আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ ও তাকওয়ার এক অনন্য শিক্ষার নামই কোরবানি।

কোরবানির প্রধান তাৎপর্য

১. মহান রবের আদেশের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন

আসলে কোরবানির মূল শিক্ষাটা পরিলক্ষিত হয় হজরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হহরত ইসমাইল (আ.)-র শিক্ষণীয় ঘটনা থেকে। আল্লাহর আদেশ পালনে তাঁরা সর্বোচ্চ ত্যাগের মানসিকতা প্রদর্শন করেন। মূলত এই আত্মত্যাগের ঘটনার মাধ্যমে মুসলমানরা অর্জন করে: ‘আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে।’

২. ত্যাগের মানসিকতা সৃষ্টি

কোরবানি মানুষের অন্তরে আত্মত্যাগ, ধৈর্য, নিঃস্বার্থতা সহমর্মিতার গুণ সৃষ্টি করে। এটি মানুষকে স্বার্থপরতা থেকে দূরে রেখে মহানুভব হতে শিক্ষা দেয়।

৩. তাকওয়া অর্জনের মাধ্যম

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আল্লাহর কাছে এগুলোর (কোরবানির পশুর) গোশত ও রক্ত পৌঁছায় না; বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের মনের তাকওয়া তথা মনের ভীতি ও ভালোবাসা (সুরা হজ: ৩৭)। সহজভাবে বললে কোরবানির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে; অন্তরে খাঁটি ঈমান ও আল্লাহভীতি অর্জন।

৪. সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতা

কোরবানির গোশত আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে বণ্টন করা হয়। ফলশ্রুতিতে সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি একে-অপরের মধ্যে বন্ধন দৃঢ় হয় এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতি বৃদ্ধি পায়।

৫. অহংকার ও কৃপণতা দূরীকরণ

মানুষ তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করার মাধ্যমে এটি বুঝতে পারে; এই আমার জানমাল ইত্যাদির প্রকৃত মালিক আল্লাহ তাআ'লা। এতে হৃদয়ের অহংকার ও কৃপণতা দূরীভূত হয়।

৬. ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা

ঈদুল আজহার সময়ে মুসলমানরা একসঙ্গে ইবাদত, কোরবানি ও আনন্দ ভাগাভাগি করে নেওয়া সুবর্ণ সুযোগ। এতে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয় এবং উম্মাহর ঐক্য বৃদ্ধি পায়।
মোটাদাগে কথা হলো: কোরবানির প্রকৃত তাৎপর্য হল, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার, তাকওয়া অর্জন, মানবতার সেবা ও আত্মশুদ্ধি।

কোরবানি মুসলিমজীবনে এক মহিমান্বিত ইবাদত। এটি মানুষের হৃদয়ে তাকওয়া, ত্যাগ, সহমর্মিতা ও আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে। তাই কোরবানির প্রকৃত শিক্ষা আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করা খুবই প্রয়োজন। তাহলেই কোরবানির প্রকৃত উদ্দেশ্য দৃশ্যমান হবে। কোরবানির প্রকৃত শিক্ষা হচ্ছে; আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করা, মনের পশুত্বের জবাই করা, মানবতার সেবা করা এবং নিজের অন্তরকে পবিত্র করা। যদি আমরা নিম্নোক্ত কোরবানির শিক্ষাগুলো বাস্তবজীবনে অনুসরণ করি, তাহলে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

কোরবানির শিক্ষা

  • আল্লাহর আদেশ পালনে দৃঢ় থাকা।
  • আত্মত্যাগের মনমানসিকতা গড়ে তোলা।
  • গরিব-দুঃখীর প্রতি সহমর্মিতা প্রদর্শন করা।
  • অহংকার ও লোভ থেকে দূরে থাকা।
  • সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা।

লেখক: পেশ ইমাম, বায়তুল আমান জামে মসজিদ, বিয়ানীবাজার, সিলেট

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow