কোরবানির পশুকে কেমন খাবার দেওয়া উচিত

কিছুদিন পরই পবিত্র ঈদুল আজহা বা কোরবানি। যারা কোরবানি করেন; তারা প্রতি বছর গবাদিপশু কেনেন। যে পশুর মাধ্যমেই কোরবানি দেন না কেন, পশুটিকে পর্যাপ্ত খাবার দিতে হবে। কেননা পশুর খাবার খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তাই জেনে নিন কোরবানির জন্য কেনা পশুকে কী ধরনের খাবার খাওয়াবেন— কোরবানির পশুর খাবার ব্যবসায়ীরা পশুকে পর্যাপ্ত খাবার না দেওয়ায় এমনিতেই কিছুটা দুর্বল থাকে। তাই পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া উচিত। বিক্রির পর পশুরা খাবার খেতে চায় না। তাই পশুর জন্য খাবারের পরিবেশ নিশ্চিত করতে হবে। পশুকে জোর করে বেশি খাবার খাওয়ানো ঠিক নয়। পশুর সামনে স্বাভাবিক খাবার দিতে হবে। গরম থাকলে পানির সঙ্গে স্যালাইন মেশানো যেতে পারে। কোরবানির আগের রাতে বেশি খাবার দেওয়া ঠিক নয়। গবাদিপশু কেনার সময় খামারি বা বিক্রেতার কাছ থেকে পশুর খাদ্যাভ্যাস জেনে নিতে হবে। এ ছাড়া বিভিন্ন খাবার দিয়ে দেখতে পারেন, কোন খাবারে আগ্রহ দেখাচ্ছে; সেই খাবার বেশি দিন। দূর থেকে আনা পশুকে সবার আগে পরিষ্কার পানি দিন। মুখ ডোবাতে পারে এমন পাত্রে পরিবেশন করুন। পশুরা অনেক সময় ঠান্ডা পানি পান করতে চায় না। কুসুম গরম পানির সঙ্গে অল্প লবণ মিশিয়ে দিন। পশুকে ভা

কোরবানির পশুকে কেমন খাবার দেওয়া উচিত

কিছুদিন পরই পবিত্র ঈদুল আজহা বা কোরবানি। যারা কোরবানি করেন; তারা প্রতি বছর গবাদিপশু কেনেন। যে পশুর মাধ্যমেই কোরবানি দেন না কেন, পশুটিকে পর্যাপ্ত খাবার দিতে হবে। কেননা পশুর খাবার খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তাই জেনে নিন কোরবানির জন্য কেনা পশুকে কী ধরনের খাবার খাওয়াবেন—

কোরবানির পশুর খাবার

  • ব্যবসায়ীরা পশুকে পর্যাপ্ত খাবার না দেওয়ায় এমনিতেই কিছুটা দুর্বল থাকে। তাই পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া উচিত।
  • বিক্রির পর পশুরা খাবার খেতে চায় না। তাই পশুর জন্য খাবারের পরিবেশ নিশ্চিত করতে হবে।
  • পশুকে জোর করে বেশি খাবার খাওয়ানো ঠিক নয়। পশুর সামনে স্বাভাবিক খাবার দিতে হবে।
  • গরম থাকলে পানির সঙ্গে স্যালাইন মেশানো যেতে পারে। কোরবানির আগের রাতে বেশি খাবার দেওয়া ঠিক নয়।
  • গবাদিপশু কেনার সময় খামারি বা বিক্রেতার কাছ থেকে পশুর খাদ্যাভ্যাস জেনে নিতে হবে।
  • এ ছাড়া বিভিন্ন খাবার দিয়ে দেখতে পারেন, কোন খাবারে আগ্রহ দেখাচ্ছে; সেই খাবার বেশি দিন।
  • দূর থেকে আনা পশুকে সবার আগে পরিষ্কার পানি দিন। মুখ ডোবাতে পারে এমন পাত্রে পরিবেশন করুন।
  • পশুরা অনেক সময় ঠান্ডা পানি পান করতে চায় না। কুসুম গরম পানির সঙ্গে অল্প লবণ মিশিয়ে দিন।
  • পশুকে ভাতের মাড়ের সঙ্গে ভুষি, সবজির খোসা, চালের গুঁড়া, খৈল ও লবণ দিতে পারেন।
  • ভেড়া বা ছাগলের জন্য গাছের পাতা, কাঁঠালের পাতা, ঘাস, অল্প ভাতের সঙ্গে চালের গুঁড়া বা ভাঙা গম দিতে পারেন।
  • পশুকে ওজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভালো কোম্পানির রেডি ফিড খাওয়াতে পারেন।
  • শহরে থাকলে খৈল, খড় ও ঘাসের আঁটি এবং কাঁঠাল পাতা কিনে দিতে পারেন।
  • ঘরের পচা ও বাসি খাবার পশুকে খাওয়াবেন না। এতে পশুর পেট ফাঁপা রোগ হতে পারে।
  • আরও পড়ুন
    ছাগল পালন নারীর অর্থনৈতিক মুক্তির হাতিয়ার 

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow