কোরবানির সময় দুর্ঘটনা, ইমামসহ আহত ১৬
জামালপুরের ইসলামপুরে ঈদুল আজহার কোরবানির সময় অন্তত ১৬ জন আহত হয়েছেন। গরুর লাথি ও ছুরির আঘাতে উপজেলার বিভিন্ন গ্রামে আহতের ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আহতরা চিকিৎসা নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জ এলাকার মো. সিদ্দীক হোসেন (২৫) জাগো নিউজকে বলেন, কোরবানির সময় দড়ি ছিঁড়ে গেলে গরুটি দাঁড়িয়ে যায়। এক পর্যায়ে শিং দিয়ে গুঁতো মারলে ডান হাতের মাঝের আঙুলের হাড় ভেঙে যায়। ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা থেকে চিকিৎসা নিতে আসা কসাই কুব্বাত (৪৫) বলেন, কোরবানি গরুর মাংস কাটতেই ধারালো ছুরির আঘাতে বাম হাতের কবজির আংশিক কেটে যায়। বেলগাছা ইউনিয়নের কাছিমা এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ওয়াহেদ (৪০) বলেন, সকালে বৃষ্টি হয়েছে। নামাজ আদায়ের পর বৃষ্টি কমলে একটু বালি ছিটিয়ে মাটি শক্ত করা হয়। সেখানে কোরবানির সময় পশু মাথা ঝাঁটকা মারে। এক পর্যায়ে ইমাম সাহেবের হাতে থাকা ধারালো ছুরিটা আমার হাতে লেগে দুটো নখ কেটে পড়ে যায়। সাপধরী ইউনিয়
জামালপুরের ইসলামপুরে ঈদুল আজহার কোরবানির সময় অন্তত ১৬ জন আহত হয়েছেন। গরুর লাথি ও ছুরির আঘাতে উপজেলার বিভিন্ন গ্রামে আহতের ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আহতরা চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জ এলাকার মো. সিদ্দীক হোসেন (২৫) জাগো নিউজকে বলেন, কোরবানির সময় দড়ি ছিঁড়ে গেলে গরুটি দাঁড়িয়ে যায়। এক পর্যায়ে শিং দিয়ে গুঁতো মারলে ডান হাতের মাঝের আঙুলের হাড় ভেঙে যায়।
ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা থেকে চিকিৎসা নিতে আসা কসাই কুব্বাত (৪৫) বলেন, কোরবানি গরুর মাংস কাটতেই ধারালো ছুরির আঘাতে বাম হাতের কবজির আংশিক কেটে যায়।
বেলগাছা ইউনিয়নের কাছিমা এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ওয়াহেদ (৪০) বলেন, সকালে বৃষ্টি হয়েছে। নামাজ আদায়ের পর বৃষ্টি কমলে একটু বালি ছিটিয়ে মাটি শক্ত করা হয়। সেখানে কোরবানির সময় পশু মাথা ঝাঁটকা মারে। এক পর্যায়ে ইমাম সাহেবের হাতে থাকা ধারালো ছুরিটা আমার হাতে লেগে দুটো নখ কেটে পড়ে যায়।
সাপধরী ইউনিয়নে শিশুয়া এলাকায় পশু কোরবানি দিতে আসেন ইমাম মওলানা ইসমাইল হোসেন (৪৫)। কোরবানির সময় গরুর পিছন দিয়ে আসতেই লাথি মারে। এসময় সঙ্গে থাকা ছুরির আঘাতে ডান পায়ে হাঁটুর নীচে কেটে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত এখানে ১৬ জন চিকিৎসা নিয়েছেন। তবে কাউকে ভর্তি করা হয়নি। বেশিরভাগ রোগী কাটাছেঁড়ার।
হৃদয় আহম্মেদ/এএইচ/জেআইএম
What's Your Reaction?