কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া সংলগ্ন এলাকায় বুধবার রাত ১০টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন টেকনাফ। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম জানান, জব্দ মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ সময় মাদক কারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া সংলগ্ন এলাকায় বুধবার রাত ১০টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন টেকনাফ। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম জানান, জব্দ মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ সময় মাদক কারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow