কোহলির ব্যাটে আবারও আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

মঞ্চ প্রস্তুত ছিল। শুধু সেখানে বিজয়ী হিসেবে কারা উঠবে, সেটাই ছিল দেখার। অবশেষে গত বছরেরই পূনরাবৃত্তি হলো। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিজয়মঞ্চে উঠলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা। গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএলে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। জবাব দিতে নেমে ১৮ ওভারেই (২ ওভার হাতে রেখে) লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। ১৫৫ রানের পুঁজি নিয়ে ভালোই লড়াই করেছিল গুজরাট। তবে বিরাট কোহলির ব্যাটিং ঝড়ের সামনেই তাদের হারতে হয়েছে। ৪২ বলে অপরাজিত ৭৫ রান করে বেঙ্গালুরুকে শিরোপা জেতান কোহলি। ছক্কার মার মারেন ৩টি, ৯টি মারেন বাউন্ডারি। ১৮তম ওভারের শেষ দুই বলে বাউন্ডারি ও ছক্কা মেরে দলকে জেতান ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি। ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ভেঙ্কটেশ আয়ার ও বিরাট কোহলি মিলে গড়ে তোলেন ৬২ রানের অনবদ্য জুটি। ৪.৩ ওভারে দলের স্কোরবোর্ডে ৬২ রান তোলার পর আয়ার আউট হয়ে যান। ১৬ বলে তিনি করেন ৩২ রান। দেবদূত পাডিক্কাল ৪ বলে ১ রান, অধিনায়ক রজত পাতিদার ১৩

কোহলির ব্যাটে আবারও আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

মঞ্চ প্রস্তুত ছিল। শুধু সেখানে বিজয়ী হিসেবে কারা উঠবে, সেটাই ছিল দেখার। অবশেষে গত বছরেরই পূনরাবৃত্তি হলো। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিজয়মঞ্চে উঠলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা।

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএলে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। জবাব দিতে নেমে ১৮ ওভারেই (২ ওভার হাতে রেখে) লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।

১৫৫ রানের পুঁজি নিয়ে ভালোই লড়াই করেছিল গুজরাট। তবে বিরাট কোহলির ব্যাটিং ঝড়ের সামনেই তাদের হারতে হয়েছে। ৪২ বলে অপরাজিত ৭৫ রান করে বেঙ্গালুরুকে শিরোপা জেতান কোহলি। ছক্কার মার মারেন ৩টি, ৯টি মারেন বাউন্ডারি। ১৮তম ওভারের শেষ দুই বলে বাউন্ডারি ও ছক্কা মেরে দলকে জেতান ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ভেঙ্কটেশ আয়ার ও বিরাট কোহলি মিলে গড়ে তোলেন ৬২ রানের অনবদ্য জুটি। ৪.৩ ওভারে দলের স্কোরবোর্ডে ৬২ রান তোলার পর আয়ার আউট হয়ে যান। ১৬ বলে তিনি করেন ৩২ রান।

দেবদূত পাডিক্কাল ৪ বলে ১ রান, অধিনায়ক রজত পাতিদার ১৩ বলে ১৫ রান করে আউট হন। গত আসরের ম্যান অব দ্য ফাইনাল ক্রুনাল পান্ডিয়া আজ আউট হয়ে যান ১ রান করে। ৯১ রানে ৪ উইকেট হারানোর কারণে বেঙ্গালুরু বেশ বিপদেই পড়ে এ সময়।

এরপর টিম ডেভিডকে নিয়ে জুটি বাধেন কোহলি। তারা দু’জন মিলে ৩৬ রানের জুটি গড়েন। ১৭ বলে ২৪ রান করে আউট হন ডেভিড। এরপর জিতেশ শর্মাকে নিয়ে কোহলি জয়ের বাকি কাজ সেরে নেন। জিতেশ অপরাজিত থাকেন ১৪ বলে ১১ রান করে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৫ রান করে গুজরাট টাইটান্স। ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৫০ রান করেন। নিশাত সিন্ধু ১৮ বলে করেন ২০ রান।

আইএইচএস/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow