কোয়ালিটি চাই, কোয়ানটিটি নয়: শিক্ষকদের জ্বালানিমন্ত্রী
শিক্ষকদের উদ্দেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা কোয়ালিটি চাই, কোয়ানটিটি নয়। ১০টা মেধা সম্পন্ন ছেলে বের করবেন, যারা দেশের সব জায়গায় কম্পিটিশন করতে পারবে। কিন্তু ৫০টা বের করবেন, কোনোটাই কম্পিটিশিন করতে পারবে না; সেটা করে কোনো লাভ নেই। মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত শিক্ষার গুণগত মান উন্নয়নে জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি মন্ত্রী টুকু আরও বলেন, ‘আপনারা যে কাজ করেন, সেটি বেতনের কাজ করেন না। বেতন তো সংসার চালানোর জন্য। আপনাদের মূল কাজ মানুষ তৈরি করা। অথচ প্রায়ই দেখি আপনারা শহীদ মিনার ও প্রেসক্লাবের সামনে গিয়ে আন্দোলন করেন। আপনারা যদি শিক্ষার্থীদের ফলাফল ভালো না করান, তাহলে একটা সময় সরকারও আপনাদের দাবি মানতে আর বাধ্য হবে না।’ এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষকদের উদ্দেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা কোয়ালিটি চাই, কোয়ানটিটি নয়। ১০টা মেধা সম্পন্ন ছেলে বের করবেন, যারা দেশের সব জায়গায় কম্পিটিশন করতে পারবে। কিন্তু ৫০টা বের করবেন, কোনোটাই কম্পিটিশিন করতে পারবে না; সেটা করে কোনো লাভ নেই।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত শিক্ষার গুণগত মান উন্নয়নে জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানি মন্ত্রী টুকু আরও বলেন, ‘আপনারা যে কাজ করেন, সেটি বেতনের কাজ করেন না। বেতন তো সংসার চালানোর জন্য। আপনাদের মূল কাজ মানুষ তৈরি করা। অথচ প্রায়ই দেখি আপনারা শহীদ মিনার ও প্রেসক্লাবের সামনে গিয়ে আন্দোলন করেন। আপনারা যদি শিক্ষার্থীদের ফলাফল ভালো না করান, তাহলে একটা সময় সরকারও আপনাদের দাবি মানতে আর বাধ্য হবে না।’
এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এসআর/এমএস
What's Your Reaction?