ক্যাকটাস ট্রেলারে মেহজাবীন-প্রীতমের ঝলক
ঈদে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি অভিনয় করেছেন ‘ক্যাকটাস’ নামে একটি সিরিজে। এতে তার বিপরীতে রয়েছে সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। শিহাব শাহীন নির্মিত স্পাই-থ্রিলার সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দর্শকরা দেখতে পারবেন ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে। ‘ক্যাকটাস’-এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন, হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। আজ প্রকাশ হয়েছে এর ট্রেলার। ট্রেলার দেখে ধারণা করা যায়, ‘ক্যাকটাস’-এর গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক হ্যাকারকে কেন্দ্র করে। মানসিভ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। ট্রেলারে তাকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়। প্রীতম হাসান জানান, মানসিভ চরিত্রটির একটি জার্নি আছে, যা চরিত্রটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চাইবেন। অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে। এ সিরিজে তাকে একদম নতুন অবতারে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অ
ঈদে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি অভিনয় করেছেন ‘ক্যাকটাস’ নামে একটি সিরিজে। এতে তার বিপরীতে রয়েছে সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। শিহাব শাহীন নির্মিত স্পাই-থ্রিলার সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দর্শকরা দেখতে পারবেন ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে। ‘ক্যাকটাস’-এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন, হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। আজ প্রকাশ হয়েছে এর ট্রেলার।
ট্রেলার দেখে ধারণা করা যায়, ‘ক্যাকটাস’-এর গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক হ্যাকারকে কেন্দ্র করে। মানসিভ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। ট্রেলারে তাকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়।
প্রীতম হাসান জানান, মানসিভ চরিত্রটির একটি জার্নি আছে, যা চরিত্রটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চাইবেন। অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে। এ সিরিজে তাকে একদম নতুন অবতারে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অ্যাকশন লুকে দেখা যাবে। তিনি বলেন, ‘এ সিরিজে আমার চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি।’ নির্মাতা জানান, ‘ক্যাকটাস’ গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ হতে যাচ্ছে।
মেহজাবীন ও প্রীতম ছাড়া এতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম প্রমুখ।
What's Your Reaction?