ক্যাডেট কলেজগুলোতে পাশের হার শতভাগ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া পরীক্ষায় পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৮ দশমিক ২২ ভাগ।  এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের তথ্যমতে, শুধুমাত্র ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে এ প্রতিষ্ঠানসমূহে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

ক্যাডেট কলেজগুলোতে পাশের হার শতভাগ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া পরীক্ষায় পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৮ দশমিক ২২ ভাগ। 

এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের তথ্যমতে, শুধুমাত্র ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়।

ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে এ প্রতিষ্ঠানসমূহে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow